বকশীগঞ্জ প্রতিনিধি: বকশীগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে ১০৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যাহার আনুমানিক ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা। বুধবার বিকালে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী বৈষ্ণব পাড়া এলাকা থেকে এসব ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবি জানায়,জামালপুর- ৩৫ বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী বৈষ্ণব পাড়া এলাকায় অভিযান চালায় সাতানীপাড়া বিওপির সদস্যরা। অভিযানে ১০৮৯ সীমান্ত পিলারের কাছে
একটি গর্ত থেকে ১০৮৫ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন তারা। বিজিবির অভিযান টের পেয়ে কেটে পড়ে মাদককারবারীরা। ফলে সেখান থেকে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি গোয়ন্দা নজরদারি বাড়ানো হয়েছে। চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে । এই অভিযান অব্যহত থাকবে।
খুলনা অফিস: নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আওয়ামী লীগবিরোধী মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলগাঁও রেলগেটে শ্রমিক দল নেত্রী নাসিমা বেগমের ওপর বোমা হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় খিলগাঁও রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। বোমার আঘাতে গুরুতর আহত নাসিমা বর্ত ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বরিশালের উজিরপুর পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা ...
বেনাপোল প্রতিনিধি: সীমান্তে নিরাপত্তা জোরদার ও পারস্পরিক সমন্বয় বজায় রাখতে যশোরের শার্শা সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)- ...
সব মন্তব্য
No Comments