ডেস্ক রিপোর্ট: ভারতের উত্তরাঞ্চলীয় সিকিমে অবিরাম বর্ষণের কারণে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। থবর আমাদের সময়.কম
গৌহাটি প্রতিরক্ষা জনসংযোগ কর্মকর্তা লে. কর্নেল মাহেন্দ্র রাওয়াত জানিয়েছেন, শনিবার বিকাল পর্যন্ত দুই হাজার পর্যটককে উদ্ধার করা হয়েছে।
রাওয়াত বলেছেন, ‘ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পসের সদস্য এবং বর্ডার রোডস অর্গেনাইজেশন (বিআরও) লোকজন চুংথাং এলাকায় ভারী বৃষ্টিপাত মাথায় নিয়েই কাজ করেছেন।’
সিকিম প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত লাচেন এবং লাচুং এলাকার বিভিন্ন হোটেলে আটকা পড়াদের মধ্যে ৩৬ জন বিদেশি পর্যটক রয়েছেন। বিদেশি পর্যটকদের মধ্যে ২৩ জন বাংলাদেশের, ১০ জন যুক্তরাষ্ট্রের এবং ৩ জন সিঙ্গাপুরের বাসিন্দা বলে জানা গেছে।
কর্মকর্তারা বলছেন, উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় ৩৪৫টি চার চাকার গাড়ি এবং ১১টি মোটরবাইকও আটকা পড়েছে। বৃষ্টি থামলেই রাস্তা পরিষ্কারের কাজ শুরু হবে বলেও জানান তারা।
ভূমিধস এবং পর্যটকদের আটকে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কুইক রেস্পন্স টিম এর সদস্যরা, সিকিম পুলিশ, সেনাবাহিনী, ইন্দো টিবেতান বর্ডার পুলিশ (আইটিবিপি) এবং ট্রাভেল এজেন্সি এসোসিয়েশনের কর্মকর্তারা।
আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে ১৯টি বাস এবং প্রায় ৭০টি ছোট ছোট গাড়ি পাঠানো হয়। ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘১৫ জুন রাতের পর থেকে ১৬ জুন গোটা দিনে ভারী বৃষ্টিপাতের কারণে, সিংটাম-ডিকচু-রাংরান-মঙ্গন-চুংথাং সংযোগকারী রাস্তাগুলির বেশ কয়েকটি জায়গায় ভূমিধস দেখা গেছে।’
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
সব মন্তব্য
No Comments