বিশেষ প্রতিনিধি: দেশে বেসরকারি খাতে এসিআই একদল দক্ষ বিজ্ঞানীর মাধ্যমে নিয়ন্ত্রিত ফসল ধান, গম ও আলু ফসলের জাত উন্নয়ন গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে। এইসব গবেষণা থেকে ইতোমধ্যে প্রায় ৩৬টি জাত নিবন্ধন/ছাড়করণ করা হয়েছে। এইসব জাত এরই মধ্যে সারাদেশে কৃষকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
জাত উদ্ভাবনের এইসব সাফল্যের ধারাবাহিকতায় এসিআই ক্রমান্বয়ে তার গবেষণা ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসাবে এসিআই ১০০ বিঘার একটি নিজস্ব গবেষণা খামার - এসিআই সেন্ট্রাল রিসার্চ সেন্টার স্থাপন করেছে, সেখানে নিয়ন্ত্রিত ফসল ধানের জাত উন্নয়ন গবেষণা কার্যক্রম চলমান আছে। আগামী ৫ (পাঁচ) বছরে এসিআই সরবরাহকৃত বীজের প্রায় ৭০ ভাগ বীজ স্থানীয়ভাবে উৎপাদন করে বাজারজাত করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
এখানে উল্লেখ্য যে, ধান প্রজননের অত্যাধুনিক প্রযুক্তি যথা - RGA, QTL Deployment Line, মার্কার ব্যবহারে জিন ইন্ট্রগেশন শনাক্ত করে বোরো মৌসুমের জন্য - সুগন্ধি পোলাও, ব্লাস্ট ও বিএলবি রোগ প্রতিরোধী জাত এবং সুগন্ধি সরু চালের ধানের জাত উদ্ভাবনে বিজ্ঞানীরা নিরলসভাবে গবেষণা র্কাযক্রম পরচিালনা করছে যা থেকে ইতিমধ্যে উল্লেখযোগ্য সফলতা এসেছে।
এ সব চলমান কার্যক্রম পরিদর্শন করে কৃষি গবেষণার অভিভাবক ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এসিআইকে বেসরকারি খাতে নিয়ন্ত্রিত ফসলের গবেষণা কার্যক্রম পরিচালনা করায় এবং এইসব গবেষণা থেকে কৃষকের পছন্দমত ধান, গম ও আলু ফসলের জাত উন্নয়ন এবং বাজারজাত করায় ধন্যবাদ জানান। তিনি হাইব্রিড ধানের জাত উন্নয়নে গবেষনায় বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বহুজাতিক বীজ কোম্পানির সাথে এসিআই এর যৌথ গবেষনায় হেক্টর প্রতি ১৫ মে.টন ফলন সম্পন্ন ধানের জাত উন্নয়ন গবেষণা দেখে সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও বোরো মৌসুমে সুগন্ধি পোলাও এবং আন্তর্জাতিক মানের সুগন্ধি সরু চালের জাত উন্নয়ন গবেষণা অগ্রগতি দেখেন।
শুক্রবার (২৮ এপ্রিল ২০২৩)সেন্ট্রাল রিসার্চ সেন্টার, এসিআই লিমিটিড, বড়চালা বাজার, নিজমাওনা, শ্রীপুর, গাজীপুরে ড. বখতিয়ার এসিআই বিজ্ঞানীদের সাথে মতবিনিময় করেন এবং মূল্যবান পরামর্শ প্রদান করে তাদেরকে অনুপ্রেরণা দেন। এছাড়াও পরিদর্শনকালে মূল্যবান মতামত প্রদান করেন মোঃ সাইফুল আলম, অতিরিক্ত পরিচালক, সম্প্রসারণ ও কোর্ডিনেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, এসিআই সীডের বিজনেস ডিরেক্টর জনাব সুধীর চন্দ্র নাথ, ড. মো: আব্দুস সালাম, চিফ কনসালটেন্ট, এসিআই রাইস জেনেটিকস, মোহাম্মদ মিজানুর রহমান, বিজনেস অপারেশনস ম্যানেজার, এসিআই সীড, এসিআই লিমিটেড, মি. সে কস জো, লং পিং হাইটেক সীড কোম্পানি চায়না, মি. লুইস ওয়াং এবং মি. জো, জিয়াংসো হোয়ানসো সীড কোম্পানি লিমিটেড।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ৪৪০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ...
অনিক রায়,ফরিদপুর অফিস: বোয়ালমারী উপজেলায় লিজ নেওয়া জমি নিয়ে বিরোধের জেরে পানের বরজে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে প্রায় কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দুই পানচাষী। ঘটনাটি ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ ইরানের সাথে চলমান যুদ্ধের প্রভাব ধীরে ধীরে বাংলাদেশের কৃষিখাতে পড়তে শুরু করেছে। জ্বালানি ও সারের বৈশ্বিক সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় উৎপাদন ব্যয় বাড়ার আশঙ্কার পাশা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: চলতি মৌসুমে ফরিদপুর জেলায় পেঁয়াজের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি ফোটানোর কথা ছিল। কিন্তু বাস্তবতা হয়েছে তার উল্টো—বাজারে আশানুরূপ দাম না থাকায় লাভের বদলে লোকসানের ভার বইতে হচ ...
সব মন্তব্য
No Comments