বরিশাল অফিস: বরিশাল জেলাধীন বাবুগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সাবেক সভাপতি ও বাবুগঞ্জ উপজেলার প্রথম নির্বাচিত মহিলা উপজেলা চেয়ারম্যান খালেদা ওহাব আর নেই। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আনুমানিক সময় ভোর চারটায় রাজধানীর বনশ্রী ফরাজী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জাতীয় পার্টির একাংশের দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে খালেদা ওহাব ছেলে মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রে রেখে গেছেন।
অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
অনুরূপ এক শোক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। তিনি মরহুমার বিদেহী রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
রুহুল আমিন হাওলাদার বলেন খালেদা ওহাব একজন ভালো মানুষ ছিলেন তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে সমাজের অনেক উন্নয়ন কাজ করেছেন। তার এই মহত্ব কাজের জন্য আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন আমীন।
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর অব. মোহাম্মদ আখতারুজ্জ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
সব মন্তব্য
No Comments