আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে বন্দুকধারীদের বেশ কয়েকটি হামলায় কমপক্ষে ২০০ নিহত হয়েছে। রোববার সরকারের একজন নারী মুখপাত্র এএফপিকে জানান, নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে কয়েক বছর ধরে জমিতে প্রবেশাধিকার নিয়ে পশুপালক ও কৃষকদের মধ্যে তুমুল সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এদের কয়েকটি দল দস্যু দল হিসেবে আবির্ভুত হয়েছে যারা হত্যা, লুট ও অপহরণে লিপ্ত রয়েছে।
মানবিক বিষয়ক মন্ত্রী সাদিয়া উমর ফারুকের মুখপাত্র আরো বলেন, দস্যুদের হামলার কারণে ২ শতাধিক লোককে সমাহিত করা হয়েছে।
মন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, আমরা বাড়িঘর থেকে পালিয়ে আসা বাস্তুচ্যুত ব্যক্তিদের নিয়েও চিন্তিত।
"দস্যুরা বাড়িঘর গুঁড়িয়ে দেয়ার কারণে ১০ হাজারেরও বেশি লোক গৃহহীন হয়ে পড়েছে। তবে অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না।
শনিবার সংশ্লিষ্ট এলাকার ৪ জন বাসিন্দা এএফপিকে বলেছেন, বন্দুকধারীরা আঙ্কা ও বুক্কুয়ুম জেলায় তান্ডব চালায়। দুই দিনে সেখানে অন্তত ১৪০ জনকে হত্যা করা হয়েছে।
কুরফা দনিয়া গ্রামের বাসিন্দা বাবান্দি হামিদু জানান, জঙ্গিরা যে কাউকে দেখামাত্র গুলি চালিয়েছে।
শনিবার রাতে গভর্ণর জেইলানি বাপ্পার মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, “জামফারার গভর্ণর বেলো মাতাওয়ালে মাত্র ৫৮ জন নিহত হয়েছে বলে উল্লেখ করেছেন।” আঙ্কার আমির ২২ জন এবং বুক্কুয়ুমের আমির ৩৬ জন নিহত হওয়ার খবর জানিয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ জাপানে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৩ জনে দাঁড়িয়েছে। বুধবার ভোর থেকে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধানে তল্লাশি চাল ...
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা সাময়িকভাবে স্থগিত হওয়ায় এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্ ...
সব মন্তব্য
No Comments