ডেস্ক রিপোর্টঃ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। মাত্র ৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩০ বল বাকি থাকতেই তিন উইকেট হারিয়ে জয় তুলে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো টাইগাররা । দলের পক্ষে ম্যাচ সেরা সাকিব সর্বোচ্চ ২৬ রান করেন। রহিম ১৬ ও রিয়াদ ১৪ রানে অপরাজিত থাকেন। এর আগে টসে হেরে প্রথমে ফিল্ডিং করতে নেমে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে সর্বনিম্ন রানে অলআউট করে বাংলাদেশ।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নাসুম-মোস্তাফিজদের সামনে দাঁড়াতেই পারে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। টস জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ৬০ রানে অলআউট হয়েছে সফরকারীরা। যা টি-টোয়েন্টিতে কিউইদের যৌথ সর্বনিম্ন সংগ্রহ। মিরপুরে ইনিংসের শুরুতেই নিউজিল্যান্ড শিবিরে আঘাত হানেন মেহেদি হাসান। প্রথম ওভারের তৃতীয় বলেই ওপেনার রাচিন রবিন্দ্রকে ফেরান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই কট অ্যান্ড বোল্ডে এই কিউই ব্যাটসম্যানকে গোল্ডেন ডাক উপহার দেন মেহেদি।
নিজের প্রথম ওভারের পঞ্চম বলে উইল ইয়ংকে (৫) বোল্ড করেছেন সাকিব আল হাসান। আর নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় ও শেষ বলেই কলিন ডি গ্রান্ডহোম (১) ও ওপেনার টম ব্লান্ডেলকে (২) বোল্ড করেন নাসুম আহমেদ। ফলে ৯ রানেই ৪ উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়ে কিউইরা।
হেনরি নিকোলসকে নিয়ে লড়াইয়ের চেষ্টা করেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। কিন্তু সেটা বেশিদূর যেতে দেননি মোহাম্মদ সাইফুদ্দীন। ৩৪ রানের জুটির পর লাথাম সাইফের বলে ২৫ বলে ১৮ রান করে ফেরেন। কিছুক্ষণ বাদেই নিকোলসকেও (১৮) ফেরান সাইফুদ্দিন। এরপর মোস্তাফিজের পরপর আঘাতে মাত্র ৬০ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড।
টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের এটি সর্বনিম্ন রান। এর আগে তাদের সর্বনিন্ম সংগ্রহ ছিলো ৬০ রানের। সেটিও বাংলাদেশের মাঠে, টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্রগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে এই লজ্জা পেয়েছিলো কিউইরা। সবমিলিয়ে এটি আইসিসির পূর্ন সদস্য দেশের মধ্যে দ্বীতীয় সর্বনিম্ন সংগ্রহ। সর্বনিম্ন ৪৫ রান ওয়েস্ট ইন্ডিজের।
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর লড়াই আজ রবিবার দিবাগত রাতে শুরু হচ্ছে। বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ২৮ বছর পর নকআউটে ওঠা নরওয়ে। সোমবার ভোর ...
স্টাফ রিপোর্টার: কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোলেই শেষ ষোলোর বাধা টপকাল ফ্রান্স। আজ রবিবার, ৫ জুলাই বাংলাদেশ সময় ভোর ৩টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয় ...
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬ এর রাউন্ড অব ১৬ এ সহ-আয়োজক কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো। হিউস্টন স্টেডিয়ামে শনিবার ৪ জুলাই অনুষ্ঠিত ম্যা ...
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হচ্ছে আজ। শেষ ষোলোর প্রথম দিনেই মাঠে গড়াবে দুটি ম্যাচ। আজ ৪ জুলাই দিবাগত রাত ১১টায় কানাডার মুখোমুখি হবে মরক্কো। এরপর রাত ৩টায় প্যারাগুয়েকে মোকাবিলা করব ...
সব মন্তব্য
No Comments