সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলসহ আওয়ামী লীগের আট নেতাকর্মী গ্রেফতার

প্রকাশ : 05 Sep 2025
সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলসহ আওয়ামী লীগের আট নেতাকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঝটিকা মিছিলসহ নাশকতার পরিকল্পনাকারী ও অর্থায়নকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলসহ এর অঙ্গসংগঠনের আরও আট নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো- ১। নীলফামারী-৩ আসনের সাবেক সাংসদ সাদ্দাম হোসেন পাভেল (৫০) ২।পটুয়াখালী জেলার বাউফল উপজেলা শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তানজিল হোসেন অভি (২৯) ৩। পটুয়াখালী জেলার বাউফল থানাধীন সূর্যমনি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান হাওলাদার (৪৩) ৪।পটুয়াখালী জেলার  ছাত্রলীগের বাউফল উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমানে বঙ্গবন্ধু কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ.কে. এম খোরশেদ আলম (৬৫) ৫। বংশাল থানা ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের নাশকতা পরিকল্পনাকারী মোঃ দেলোয়ার হোসেন বাবলু (৬১) ৬। উত্তরা পূর্ব ১ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন ভুইয়া (২৯) ৭। আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোঃ কায়কোবাদ ওসমানী (৫৩) ৮। মুন্সিগঞ্জ লৌহজং থানার খিতিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন (৬০)।


ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। অন্যদিকে একই দিন সন্ধ্যা আনুমানিক ০৬টায় ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম সবুজবাগ থানাধীন মানিকদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ তানজিল হোসেন অভিকে গ্রেফতার করে। 


ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ০৬টায় রাজধানীর সবুজবাগ থানাধীন মানিকদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আনিসুর রহমান হাওলাদারকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম। অন্যদিকে একই দিন রাত আনুমানিক সোয়া ৯টায় ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম পান্থপথ এলাকায় অভিযান পরিচালনা করে এ.কে. এম খোরশেদ আলমকে গ্রেফতার করে। 


ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা ২০মিনটে রাজধানীর কোতোয়ালি থানাধীন নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে  মোঃ দেলোয়ার হোসেন বাবলুকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের একটি টিম। অন্যদিকে একই দিন দুপুর আনুমানিক ০৩টায় ডিবি-গুলশান বিভাগের একটি টিম কোতোয়ালি থানাধীন পুলিশ ক্লাবের সামনে এলাকায় অভিযান পরিচালনা করে আল মামুন ভুইয়াকে গ্রেফতার করে। 


ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) রাত ১১টা ৫০মিনিটে রাজধানীর রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ কায়কোবাদ ওসমানীকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। অন্যদিকে একই দিন রাত ১১টা ৫০মিনিটে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম রমনা থানাধীন কাকরাইল এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আনোয়ার হোসেনকে গ্রেফতার করে। 


গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



 



সম্পর্কিত খবর

;