ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ ২২ মে সোমবার এক বিবৃতিতে রাজশাহীতে বিএনপির প্রকাশ্য জনসভা থেকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানের ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং হুমকি প্রদানকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তারা বলেন, বিএনপি তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং খালেদা-তারেকের মতই হত্যা খুনের রাজনৈতিক পথেই আছে। তারা বলেন, বিএনপি ২১ আগস্টের গ্রেনেড হামলার মত হামলা চালিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা ও নিশ্চিহ্ন করার জঘন্য বর্বর রাজনীতিই করছে। তারা বলেন, হত্যা-খুন-জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ উৎপাদন পুন:উৎপাদনের কারখানা বিএনপি সাংবিধানিক গণতান্ত্রিক রাজনীতির জন্য স্থায়ী বিপদ। তাই কোনো ছাড়া না দিয়ে বিএনপিকে সাংবিধানিক গণতান্ত্রিক রাজনীতির মাঠ থেকে রাজনৈতিকভাবে বিদায় দিয়েই দেশে সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক ধারাকে নিরাপদ ও শক্তিশালী করতে হবে।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ঢাকায় বিভিন্ন সেতু ও ওভারপাস নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাংবাদিকসহ তিন শতাধিক নেতাকর্মীকে আটকের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানে জিপিও মোড়ে অবস্থিত দল ...
সব মন্তব্য
No Comments