ডেস্ক রিপোর্ট: মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজকে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি ক্রিকেটের ৪০তম ম্যাচে মুখোমুখি হয়েছিলো দেশের দুই চিরপ্রতিন্দ্বন্দ্বি আবাহনী-মোহামেডান।
এ ম্যাচে বির্তকের জন্ম দিলেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। আবাহনীর ব্যাটিং ইনিংসে একটি এলবিডব্লূর আবেদনে আম্পায়ার আউট না দেয়ায় মেজাজ হারিয়ে লাথি দিয়ে স্টাম্প ভাঙ্গেন সাকিব।
এখানেই থেমে থাকেনি সাকিবের মেজাজ। আবাহনীর ইনিংসে বৃষ্টির কারনে খেলা বন্ধ করা হলে, রাগে স্টাম্প উপড়ে ফেলেন সাকিব। এরপর ড্রেসিংরুমে ফেরার পথে আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় সাকিবের।
সাকিবের এমন আচরণ নজরে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। অন-ফিল্ড আম্পায়ার ও ম্যাচ রেফারির রিপোর্টের উপর ভিত্তি করে সাকিবের ব্যাপারে সিদ্বান্ত নিবে বিসিবি।
এ ব্যাপারে ঢাকা মহানগরীর ক্রিকেট কমিটি (সিসিডিএম) কাজী ইনাম আজ বলেন, ‘আপনি দেখুন, আবাহনী এবং মোহামেডানের মধ্যকার ম্যাচে মাঠে অনেক কিছুই ঘটেছে। সাকিব আল হাসান জড়িত থাকায় কিছু ঘটনাও ঘটেছিল।’
তিনি আরও বলেন, ‘ম্যাচটি সরাসরি ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভে প্রচারিত হয়েছিল। আপনারা সবাই দেখতে পেয়েছেন। এটি ভোলার মত নয়। ক্রিকেটে উত্তেজনাপূর্ণ মুহূর্ত আসতে পারে। তবে আমরা আশা করি, খেলোয়াড়রা সব সময় আবেগকে নিয়ন্ত্রনে রাখবে।
স্টাফ রিপোর্টার: ক্রীড়াচর্চার প্রসারে দেশের তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা তুলে আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। তিনি জানিয় ...
স্টাফ রিপোর্টার: লিওনেল মেসিকে ছাড়া নতুন পথচলার শুরুটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা। গোল উৎসবে মেতে বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা। দুই অর্ধে দুটি করে গোল করে শুরু থেকেই ...
স্টাফ রিপোর্টার: আইচি-নাগোয়া এশিয়ান গেমসের আয়োজক কমিটি জানিয়েছে, ২৮ সেপ্টেম্বর পর্যন্ত টিকিট বিক্রি ১০ লাখ ছাড়িয়েছে। এবার মোট ২৩ লাখ আসনের পরিকল্পনা থাকলেও বিক্রি এখনো অর্ধেকের নিচে, কারণ সাংবাদিক আস ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে গ্রামীণ ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখা এবং গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য ধরে রাখার ল ...
সব মন্তব্য
No Comments