সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় সাইদুল ইসলাম (২২) নামে এক অটোরিক্সা চালকের গলায় গামছা পেঁচিয়ে ও হাত বেঁধে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় জড়িত ৪ জনকে আটক ও অটোরিক্সা উদ্ধার করেছে। সাইদুল ইসলাম নাটোর সদরের রথবাড়ি রাজাপুর এলাকার মৃত আব্দুল ওহেদ শেখ এর ছেলে।
পুলিশ ও ভূক্তভোগী জানায়, গতকাল রবিবার সন্ধ্যা ৬টায় নাটোর শহরের হরিশপুর থেকে অটোরিক্সা ভাড়া করে সিংড়ায় আসে ৪ যুবক। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের জোলারবাতা এলাকায় পৌঁছলে গামছা দিয়ে অটোচালকের গলা পেঁচিয়ে ও দুই হাত পিছমোড়া দিয়ে বেঁধে সড়কের পাশের জঙ্গলে ফেলে দিয়ে অটোরিক্সা ছিনতাই করে পালিয়ে যায় ঐ ৪ যুবক। চালক সাইদুল কয়েক মিনিট চেষ্টার পরে হাতের বাধন খুলে দৌঁড়ে গিয়ে বিষয়টি পাশের মোড়ে কয়েকজনকে বললে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ উপজেলার জামতলী বাজার এলাকা থেকে অটোরিক্সাসহ দুজনকে আটক করে। সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাৎক্ষণাত অপর দুজনকে উপজেলার দূর্গাপুর ও বগুড়ার শেরপুর উপজেলা থেকে আটক করে। আটককৃতরা হলেন, সিংড়ার মাঝগ্রাম এলাকার রফিকুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম (২৬), বেলোয়া গ্রামের বাচ্চু ডাকাতের ছেলে হৃদয় আহম্মেদ (৩৪). সিরাজগঞ্জের চৌহালী থানার রেহাইপুকুরিয়া গ্রামের আকরাম খানের ছেলে হোসেন খান (২৪) ও নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকার জোনাব আলীর ছেলে রবিন হোসেন (২৫)। পরে তাদের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা দায়ের করেন ভূক্তভোগী অটোরিক্সা চালক সাইদুল ইসলাম।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া অটোরিক্সা উদ্ধার ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। ভূক্তভোগী মামলা করলে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments