জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ ফুটপাতে পৌষের শুরুতেই জেঁকে বসেছে শীত। বেশ কয়েক দিন ধরে এক নাগাড়ে শীতের প্রকাপে স্থবির হয়ে পড়েছে জনজীবন। দিন দিন তাপমাত্রা কমে আসার ফলে শীতের তীব্রতা বেড়েই চলেছে। যার প্রভাব পড়েছে এলাকার খেটে খাওয়া কর্মজীবী মানুষদের ওপর। ফলে কমে গেছে কর্মজীবী অনেক মানুষের আয়ের উৎস। এদিকে শীত থেকে বাঁচতে ফুটপাতে বসা গরম
কাপড়ের দোকানগুলোই নিম্ন আয়ের মানুষের একমাত্র ভরসা। সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি বাজারে সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাটির ওপর পাটি কিংবা চট বিছিয়ে নানা ধরনের কম দামি শীতবস্ত্রের পসরা নিয়ে বসেছেন দোকানি। আর কম দামে এসব শীতবস্ত্র কেনার জন্য চারপাশে ঘিরে ভিড় করছেন ক্রেতারা। ফুটপাতে ভ্যানে ও টং সাজিয়ে শীতবস্ত্রের
দোকানগুলোতে চোখে পড়বে রকমারি নতুন ও পুরোনো শীতবস্ত্র। এসব দোকানে পাওয়া যাচ্ছে নতুন ও পুরোনো কোট, জ্যাকেট, সোয়েটার, চাদর, বিছানার চাদরসহ মহিলা ও শিশুদের নানা ধরনের বাহারি শীতের পোশাক।টানা কয়েক দিন শৈত্যপ্রবাহ বাড়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত লোকজন এসব দোকানে শীতের কাপড় কেনার জন্য ভিড় করছেন। শুধু নিম্ন ও মধ্যবিত্তরাই নন, বরং ধনীরাও খরচ কমাতে কিনছেন এসব শীতবস্ত্র। পুরুষদের পাশাপাশি কম দামে শীতবস্ত্র কেনার সুযোগ হাতছাড়া করছেন না মহিলারাও। শীতবস্ত্র বিক্রয়ের যেন মহা ধুম পড়েছে। ফুটপাত শীতের কাপড় বেচাকেনা চলে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। শীতবস্ত্র বিক্রেতা একরামুল হক বলেন, আমরা গরমকালের শেষ দিকে গাট ধরে শীতবস্ত্রগুলো কিনে রাখি। শীত মৌসুমে সেসব কাপড় বের করে স্বল্প লাভে বিক্রয় করি। এতে ক্রেতারা যেমন কম দামে কাপড় পায়, অপরদিকে ব্যবসায়ীরাও লাভবান হয়।
শীতবস্ত্র ক্রেতা মুজিবুর রহমান জানান, বর্তমানে একটি শীতের কাপড় মার্কেটের ভালো কোনো দোকানে কিনতে গেলে সর্বনিম্ন ৫০০থেকে ১হাজার টাকা লাগে। কিন্তু ফুটপাতে যেমন ভালো কাপড় পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে দামটাও সাশ্রয়ী। এতে করে সাধ্যের মধ্যে বাচ্চাদের আবদার সহজেই পূরণ করা যায়।
এছাড়াও পছন্দমতো মানানসই কাপড়গুলোও মিলে এসব ফুটপাতের দোকানে।শীতবস্ত্র ক্রেতা জেসমিন বলেন, সাশ্রয়ী মূল্যে কেনাকাটা করার জন্য ফুটপাতে গরম কাপড়ের দোকানে এসেছি। দুইটা চাদর কিনেছি সাড়ে ৫০০টাকায়। মার্কেটের কোনো দোকানে এই দুটো চাদর কিনতে গেলে ১ হাজারের নিচে পাওয়া যাবে না। শীতের প্রকোপ আরো বাড়লে ফুটপাত গুলিতে ক্রয়-বিক্রয় আরো বাড়তে পারে। সাশ্রয়ী মূল্যে ক্রয়-বিক্রয়ের ফলে একদিকে ক্রেতারা যেমন খুশি, অপরদিকে ব্যবসায়ীরাও লাভবান হবেন বলে ধারণা করা হচ্ছে।
বরিশাল অফিস : বরিশালের উজিরপুর উপজেলায় ৭৭ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। গ্রাম পুলিশের চলাচল সহজ করা এবং দায়িত্ব পালনে গতি বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।রোববার ...
গাজীপুর প্রতিনিধি: শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের মধ্যেই গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দ ...
স্টাফ রিপোর্টার: বিগত বছরের ন্যায় এবারও এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রেকর্ড গড়েছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও সামসুল হক খান স্কুল এন্ড কলেজ। অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট ও বৈ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন সংবাদপত্র ‘দৈনিক পঞ্চগড় খবর’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে পত্রিকাটির শুভ ...
সব মন্তব্য
No Comments