স্টাফ রিপোটার: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে 'তামাশার নির্বাচন' হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। তিনি বলেছেন, ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত বলছেন-ভোট দিলেও আমি এমপি, না দিলেও এমপি। জনগণ এ ধরনের তামাশার নির্বাচন চায় না। তারা নিজেরা ভোট দিয়ে পছন্দমত প্রতিনিধি নির্বাচন করতে চাই। এজন্য বিএনপি আন্দোলন করছে।
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আহমেদ আজম। একদফা বাস্তবায়নের দাবিতে কৃষক শ্রমিক মেহনতি মানুষের পদযাত্রায় আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়।
আহমেদ আজম খান বলেন, এই সরকার আবারও একটি তামাশার নির্বাচন করে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে। সরকারকে বলবো, মানে মানে পদত্যাগ করুন। নইলে জনগণ তামাশার নির্বাচন প্রতিহত করবে। আন্দোলনের জোয়ারে আপনারা ভেসে যাবেন, পালাবার পথ খুঁজে পাবেন না। কারণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জনগণের পাশাপাশি সকল রাজনৈতিক দলও আজ ঐক্যবদ্ধ। গণতান্ত্রিক বিশ্বও বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়।
ক্ষমতাসীনদের উদ্দেশে যুগপৎ শরিক এনডিপির চেয়ারম্যান কারী আবু তাহের বলেন, সময় বেশি নেই, অতি দ্রুত পদত্যাগ করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন। নইলে জনগণই আপনাদেরকে পদত্যাগে বাধ্য করবে।
কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন -বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, গণঅধিকার পরিষদের (রেজা কিবরিয়া) সাদ্দাম হোসেন, জাতীয়তাবাদী তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের আনম খলিলুর রহমান, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক পাটোয়ারী, কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৫১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। এরমধ্যে ২৭ জনকে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্য ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়া, নয়া পল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর এবং ইসিবি চত্বরে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
সব মন্তব্য
No Comments