ডেস্ক রিপোর্ট: ভারতের কেরালায় শনিবার প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট, বাস ও ব্যক্তিগত গাড়ি। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছে বলে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।
কেরালার দক্ষিণ ও মধ্যবর্তী জেলাগুলো বৃষ্টির কারণে তলিয়ে গেছে। কোট্টায়াম ও ইদুক্কি জেলায় ভূমিধসের ঘটনা ঘটেছে। ছয়টি জেলার রেড অ্যালার্ট এবং ছয়টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।
এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃষ্টিপাতের ভিডিও ভাইরাল হয়েছে। কোট্টায়াম জেলার একটি ভিডিওতে দেখা গিয়েছে, প্রবল বৃষ্টিতে রাস্তা যেন নদীতে রূপ নিয়েছে। আর জলমগ্ন রাস্তায় একটি বাস প্রায় অর্ধেকের বেশি তলিয়ে গেছে । যাত্রীরা বের হয়ে আসার চেষ্টা করছেন।
আরেকটি ভিডিওতে জলমগ্ন রাস্তা দিয়ে কয়েকজনকে একটি ব্যক্তিগত গাড়ি ঠেলে নিয়ে যেতে দেখা গেছে।
এদিকে, বন্যার কবলে পড়ে একটি গাড়ি ভেসে যাওয়ায় থোডপুজায় দুজনের মৃত্যু হয়েছে। ওই গাড়ির ভেতর থেকে একজন নারী ও একজন পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।-যুগান্তর
ডেস্ক রিপোর্ট: ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। তিনি বর্তমানে সেনাবাহিনীর ভাইস চিফ অফ দ্য আর্মি স্টাফ পদে দায়িত্ব পালন করছেন। আগামী ৩০ জুন বিকেলে তিনি সে ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ীভাবে সংঘাত বন্ধের সমঝোতা ‘যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি’ পৌঁছেছে। শুক্রবার, ১২ জুন সামাজিক যোগাযোগমাধ্য ...
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ওভাল অফিসে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান ‘যুদ্ধ শেষে মহা সমঝোতায়’ পৌঁছেছে এবং চুক্তিটি চূড়ান্ত দলিলের পর্যায়ে আছে। ট্রাম্প জানান, সমঝোত ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এ ...
সব মন্তব্য
No Comments