স্টাফ রিপোর্টার : রাজধানীর ডেমরায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় একজন বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহতের নাম আব্দুল লতিফ ভুইয়া(৭০)। সে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৬নং ওয়ার্ড এর ডগাইর পূর্বপাড়ার মৃত মনসুর আলীর ছেলে। ঘটনাটি ঘটে গত ২৪শে নভেম্বর বৃহস্প্রতিবার সন্ধ্যায় আক্তার বানু মসজিদরোডস্থ জাহানারা বেগমের বাড়ির সামনে।
এ ঘটনায় পরের দিন আহতের মেয়ে মাকসুদা আক্তার নিজে বাদি হয়ে কিশোর গ্যাং প্রধান মোঃ শাওন হোসেন (২৬) সহ অজ্ঞাত ২/৩ জনের নামে ডেমরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে আহতের মেয়ে বাদি হয়ে গত ২৬শে নভেম্বর ডগাইর বড়ভাংগার হামলাকারী মোঃ শাওন হোসেন ও তার সহযোগি অজ্ঞাত ২/৩ জনের নাম উল্লেখ করে ডেমরা থানায় একটি মামলা দায়ের করেন। ডেমরা থানা মামলা নং ৪৭।
অভিযোগ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, অভিযুক্ত শাওন স্থানীয় কিশোর গ্যাং প্রধান এবং তার বিরুদ্ধে ডেমরা থানায় ৭ এর অধিক মামলা রয়েছে। তার মধ্যে একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। আর সেই মামলার সাক্ষী আব্দুল লতিফ ভুইয়া। শাওন ও তার পরিবারের লোকজন বিভিন্ন সময় আব্দুল লতিফ ভুইয়াকে সেই মামলার সাক্ষী দিতে বারণ করেন এবং হুমকি প্রদান করেন। কিন্তু লতিফ ভুইয়া তাদের হুমকিকে ভয় না করে কোর্টে সাক্ষী প্রদান করেন। তার পর থেকেই বিভিন্ন সময় লতিফ ভুইয়া উপর হামলা চালানোর চেষ্টা চালায় অভিযুক্ত শাওন ও তার পরিবারের লোকজন। গত ২৪শে নভেম্বর সন্ধ্যায় আক্তার বানু মসজিদ রোডে আগে থেকেই ওত পেতে থাকে শাওন ও তার সহযোগীরা। লতিফ ভূঁইয়া ঘটনাস্থলে আসার সাথে সাথেই তার উপর দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালায় শাওন।
বর্তমানে হামলাকরীদের ভয়ে লতিফ ভুইয়া ও তার পরিবারের লোকজন ভয়ে আতংঙ্কের মধ্যে রয়েছে। আবার যেকোন সময় সন্ত্রাসীদের হামলার শিকার হওয়ার কথা জানিয়েছেন লতিফ ভুইয়া ও তার পরিবার।
এ ব্যাপারে হামলাকারী মোঃ শাওন হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে ডেমরা থানা অফিসার ইনচার্জ শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। খুব শীঘ্রই আসামি গ্রেফতার করতে পারব।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ সাতলা–নয়াকান্দী বাজার সংযোগ সড়কের ওপর নির্মিত সেতুটি বর্তমানে স্থানীয় জনগণের জন্য এক ভয়ংকর মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেল ...
স্টাফ রিপোর্টার: কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) বর্তমান প্রশাসকের অপসারণ এবং অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত তলবি সাধারণ সভা পণ্ড হয়ে গেছে। শনিবার দুপুরে রাজধানীর কৃষিবি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দ ...
সাতক্ষীরা প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলার নবগঠিত আহ্বায়ক কমিটিতে বিগত আওয়ামী সরকারের সুবিধাভোগী ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তির প্রতিবাদে একযোগে পদত্যাগ করেছেন ক্রীড়াদ ...
সব মন্তব্য
No Comments