ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, “বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি রাজীব আহসানকে ৮ সেপ্টেম্বর রাত ১১-১৫ মিনিটে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজধানীর রাইফেলস স্কয়ারের সামনে থেকে তুলে নিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত তার কোন সন্ধান না দেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন ।
গণমাধ্যমে দেয়া বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী আইন শৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে গণতান্ত্রিক আচার আচরণ তোয়াক্কা না করে ক্ষমতার দম্ভে অগণতান্ত্রিক পন্থায় দেশ শাসন করছে। জনগণকে উপেক্ষা করে দেশ শাসনের ফলে বর্তমান ভোটারবিহীন সরকার জনগণ থেকে সম্পূর্ণরুপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে ধারাবাহিকভাবে অপহরণ করে গুম করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। আর তারই অংশ হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি রাজীব আহসানকে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে গেছে। গভীর উদ্বেগের বিষয় এই যে, তাকে গ্রেফতারের কথা অস্বীকার করা হচ্ছে এবং এখনও পর্যন্ত তার কোন সন্ধান দেয়া হচ্ছে না। সরকার জনগণকে ভয় পাইয়ে দিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন চালু রাখতেই আইন শৃঙখলা বাহিনীকে দিয়ে বিরোধী নেতাকর্মীদের হত্যা, অপহরণ ও গুমের মাধ্যমে ভয়ঙ্কর কর্মকান্ড অব্যাহত রেখেছে। কিন্তু বর্তমান আওয়ামী সরকার ভুলে গেছে যে, যুগে যুগে নিষ্ঠুর স্বৈরাচারদের ভাগ্যে কি পরিণতি ঘটেছে।
ফকরুল, অবিলম্বে রাজিব আহসানকে সুস্থ অবস্থায় জনসমক্ষে হাজির করে তার পরিবারের নিকট ফিরিয়ে দেয়ার জোর দাবি জানিয়েছেন। ”
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজ আমাদের দ্বিতীয় দফার লংমার্চ। ইতোমধ্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন। ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বৃহস্পতিবার (১৭ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, "আমরা কোনো সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই। সমস্যা শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া ও মধ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীলফামারী জেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস ব ...
সব মন্তব্য
No Comments