গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সদর এর উদ্যোগে সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত নারী কর্মীদের মধ্যে অ্যাপ্রোন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে অ্যাপ্রোন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পল্লি কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের আওতায় গোপালগঞ্জ সদর উপজেলায় ২১টি ইউনিয়নের সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ২১০ জন নারী কর্মীদের মাঝে এসব অ্যাপ্রোন বিতরণ করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সদর উপজেলা প্রকৌশলী এস.এম. জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: এহসানুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহসিন উদ্দীন সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মো: এহসানুল হক বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে স্থানীয় সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এসব নারী। পল্লি সড়ক ও কালভার্ট মেরামত, পল্লি কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় নারীরা নিবেদিতপ্রাণ হয়ে ভূমিকা রাখছেন। এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হলো দুস্থ নারীদের সহায়তা করা যাতে তারা নিজেরাই স্বাবলম্বী হতে পারে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments