স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে বঙ্গবভন ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিক্ষুব্ধ জনতা। এক পর্যায় নিরাপত্তা বেরিকেড ভেঙ্গে বঙ্গভবনে প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বিক্ষুব্ধরা ছত্রভঙ্গ হয়ে আবার তারা বঙ্গভবেনর আশেপাশে অবস্থা নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরের পর থেকে বঙ্গভবনের সামনের মোড়ে জড়ো হয়ে রাষ্ট্রপতির পদত্যাগে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায় বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে জড়ো হতে থাকে বিক্ষােভকারীরা।রাত ১০টার দিকে বেড়িকেট ভেঙ্গে ভীতরে প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এরআগে দুপুর ১২টির দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল বঙ্গভবনের দিকে যাত্র করে ।হাইকোর্ট মোড়ে বাধা পেয়ে সামনের দিকে অগ্রসর হয়ে বঙ্গভবনের সামনে অবস্থান নেয়।
অপরদিকে রাষ্ট্রপতির অপসারনের দাবিতে মঙ্গলবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়। সেখান থেকে তারা রাষ্ট্রপতির অপসারনসহ পাঁচ দফা দাবে ঘোষণা করেন।
স্টাফ রিপোর্টার: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে অবস্থিত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে এবং ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসা ...
স্টাফ রিপোর্টার: বিভিন্ন খাতে কর্মী সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে ...
স্টাফ রিপোর্টার: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশের ফলে বিশ্বে যে নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তা মোকাবিলায় যুবসমাজকে উপযুক্ত জ্ঞান ও দক্ষতা দিয়ে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তথ্ ...
ডেস্ক রিপোর্ট: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ...
সব মন্তব্য
No Comments