সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী) তানোর : রাজশাহীর তানোরে জিংক সমৃদ্ধ ব্রি-৮৪ জাতের ধান উৎপাদন ও উন্নত প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ রোজ রবিবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি পাঁচন্দর ইউনিয়নের নোনাপুকুর গ্রামে ৬ জন নির্বাচিত কৃষক, তানোর এপি, ভিডিসি প্রতিনিধি, ডেমো কৃষক, স্থানীয় কৃষক, এবং স্থানীয়দের সম্পৃক্ততায় ৮০ জন কৃষকদের নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
তানোর এপি সিনিয়র প্রোগ্রাম অফিসার সঞ্জীব গায়েন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর এপি ম্যানেজার বিমল জেমস কস্তা আরও উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম তিনি জানান, উপজেলা কৃষি অফিস সার্বক্ষণিক কৃষকদের পাশে ছিল বর্তমান আছে আগামীতেও তারা কৃষকদের সকলভাবে সহযোগীতা করবে,এবং ওয়ার্ল্ড ভিশন কে সাধুবাদ জানায় এতো ভালো উদ্যোগ নেওয়ার জন্য।
কৃষক শহিদুল ইসলাম ও আশরাফুল ইসলাম জানান , জিংক সমৃদ্ধ ব্রি-৮৪ জাতের ধান আবাদ করে আমরা লাভবান হয়েছি।
তানোর এপি ম্যানেজার বিমল জেমস কস্তা বলেন, জিংক সমৃদ্ধ ধান চাষ বাড়ানোর লক্ষ্যে উদ্বুদ্ধকরণ বিষয়ক এই মাঠ দিবসের আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় পাঁচন্দর ইউপিতে ৬ জন কৃষক জমিতে জিংক সমৃদ্ধ ধান চাষ করেছিলো। তাদের বীজ ধান সরবরাহ এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছিল,এ ধানে প্রোটিন, জিংক ও আয়রন রয়েছে ।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছে সার্কভুক্ত দেশগুলো। মঙ্গলবার ...
সিরাজগঞ্জ প্রতিনিধি: তাঁতশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে প্রান্তিক তাঁতিদের সমস্যা, সম্ভাবনা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, ভালো ফলনের প্রত্যাশা এবং বাজারে তুলনামূলক সন্তোষজনক দ ...
আবদুল্লাহ আল মামুন, রাজারহাট (কুড়িগ্রাম): ধানক্ষেতে ঘাস দমনে প্যারাকোয়াট ছিটান রাজারহাট উপজেলার কৃষক আবদুল করিম (৪৮)। কিন্তু কাজের সময় তাঁর হাতে থাকে না গ্লাভস, মুখে থাকে না মাস্ক, চোখেও কোনো সুরক্ষা ...
সব মন্তব্য
No Comments