রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: ছাতকের গোবিন্দগঞ্জে গোবিন্দ নগর ফজলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। বুধবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে মিছিল শেষে গোলচত্তরে প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
সমাবেশে বক্তারা বলেছেন,আওয়ামীলীগ নেতা কাওছার আহমদের উপর হামলার মদদদাতা মাওলানা আব্দুস সালাম আল মাদানী এবং হামলাকারিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যতায় রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে তারা।
গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মখলিছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হকের পরিচালনা অনুষ্টিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন।
সভায় আরো বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী,আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরজ আলী,আব্দুল হান্নান আংগুর তালুকদার, ফারুক আহমদ সরকুম, সাবেক ছাত্রলীগ নেতা কাওছার আহমদ,জেলা ছাত্রলীগ নেতা মুস্তাকিম রায়হান প্রমুখ।
এ সময় আওয়ামীলীগের আব্দুস সামাদ, আব্দুল করিম,রইছ আলী,খালেদ হাসান, পরেশ চন্দ্র রায়,
ছমরু মিয়া মখলিছুর রহমান, আনছার আলী,আবুল কাশেম,আজির উদ্দিন, শাহাব উদ্দিন,আকমল হোসেন, জয়নাল আবেদীন,আব্দুর রশিদ,সুজন মিয়া,আবু হানিফা সায়মন, মাসুদ পারভেজ, জবান আলী, পারভেজ আহমদ, রিপন চন্দ্র দাস,কামাল মিয়া, আইন উদ্দিন, ইউপি সদস্য সুরেতাজ মিয়া,হেলাল আহমদ, শায়েস্থা তালুকদার, মিজানুর রহমান, যুবলীগ নেতা মাহমুদূর রহমান জুসেফ,সদরুল হোসেন মাহফুজ, মিজানুর রহমান রাসেল, সনজব আলী,জাহির উদ্দিন, ছাত্রলীগের হাবিবুর রহমান জয় প্রমুখ উপস্থিত ছিলেন।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments