:ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর ২০২৬) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৬ জন, লালবাগ বিভাগ ৬৫ জন, ওয়ারী বিভাগ ৬০ জন, মতিঝিল বিভাগ ৭০ জন, তেজগাঁও বিভাগ ৭৫ জন, মিরপুর বিভাগ ১১৬ জন, গুলশান বিভাগ ৩৫ জন, উত্তরা বিভাগ ২৬ জন, গোয়েন্দা বিভাগ ২ জন ও সিটিটিসি ১ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ৩,৮১৮ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম গাঁজা, ১১৪ পুরিয়া হেরোইন, ১০ লিটার দেশীয় মদ, ৩ বোতল বিদেশি মদ, ২টি মোটরসাইকেল, ২টি ব্যাগ, ৭টি মোবাইল উদ্ধার করা হয় এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
স্টাফ রিপাের্টার: রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে ভ্যানিটিব্যাগে নাশকতার উদ্দেশ্যে রাখা ৯টি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে এসআরবি-২।আজ ১২ অক্টোবর ২০২৬ তারিখে এসআরবি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর থানাধীন আসাদগেট সংলগ্ন সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের আলোচিত ৭০ কেজি ওজনের ঘণ্টা চুরি মামলার মূলহোতাসহ ৪ আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-২।গত ১ অক্টোবর ২০২৬ তার ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে তাদের বিরুদ্ধে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১২ অক্টোবর ২০২৬ - ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টা, উসকানিমূলক বক্তব্য এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা ...
সব মন্তব্য
No Comments