মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। মিছিল থেকে ছোড়া ইটের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা দুইটার দিকে নগরের নিউমার্কেটের পাশ থেকে জামায়াতের কেন্দ্রীয় আমিরের গ্রেপ্তারের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল বের করে রাজশাহী মহানগর জামায়াতের নেতাকর্মীরা। মিছিল নিয়ে দড়িখরবোনা মোড়ে গেলে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার এসআই আবু হায়দার ও কনস্টেবল আহাদ। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে আবু হায়দারের চোখে নিচে ও উপরে আঘাত লেগেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,বেলা দুইটার দিকে রাজশাহী নগরের নিউমার্কেটের উত্তর পাশ থেকে রাজশাহী মহানগর জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের কাদিরগঞ্জ মোড় হয়ে রেলক্রসিং পার হয়ে উপশহর নিউমার্কেটের দিকে যায়। উপশহর নিউমার্কেটের দিকে যাওয়ার জন্য মিছিলটি মোড় ঘুরে পশ্চিম দিকে যেতে থাকলে পুলিশ ছত্রভঙ্গ করার জন্য ধাওয়া দেয়। এ সময় মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পরে জামায়াত নেতাকর্মীরা উপশহরের দিকে যাওয়ার সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি-সোঠা নিয়ে তাদেরও ধাওয়া দেয়।
মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল। মিছিলে জামায়াত ও তাদের ছাত্র সংগঠন শিবিরের দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ ব্যাপারে জানতে সন্ধ্যায় এমাজ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
তবে এর আগে তিনি একটি গণমাধ্যমে বলেন, সোমবার দিবাগত রাত দুইটার দিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কোনোরকম উসকানি ছাড়া সরকার অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করেছে। এর প্রতিবাদে তারা মিছিল বের করে করে। তবে মিছিল থেকে পুলিশের উপর হামলার বিষয়টি অস্বীকার করেছেন তিনি।
নগরের বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, মিছিল করার কোনো অনুমতি ছিল না। ঝটিকা মিছিল বের করা হয়। এসময় পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে তারা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে পালিয়ে যান। তাদের ছোঁড়া ইটের আঘাতে দুই পুলিশ আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
পিরোজপুর অফিস:: দেশের বেকার সমস্যা সমাধানের দাবিতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের আহ্বান জানিয়ে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের স ...
স্টাফ রিপোর্টার: দি গ্লোবাল ইঞ্জিনিয়ার্স এন্ড ডেভলপার লিমিটেডের" ব্যবস্থাপনা পরিচালক ও কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম ও ফরচুন ফাউন্ডেশনের এমডি কামরুল আরিফ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা প্রকল্পের আওতায় শ্রীপুর ইউনিয়নে নদী ভাঙন রোধে জিও ব্যাগ প্রকল্পের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ সাতলা–নয়াকান্দী বাজার সংযোগ সড়কের ওপর নির্মিত সেতুটি বর্তমানে স্থানীয় জনগণের জন্য এক ভয়ংকর মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেল ...
সব মন্তব্য
No Comments