স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৪৪৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। শনিবার ১০ অক্টোবর দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ৭৪টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫৮টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৬১টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪২২টি মামলা করা হয়েছে। এর মধ্যে রমনা বিভাগে ৩টি বাস, ২টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ২৩টি মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের বিরুদ্ধে মামলা হয়। লালবাগ বিভাগে ১২টি বাস, ১টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৯২টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মতিঝিলে ২৩টি বাস, ১টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৬৭টি সিএনজি ও ১৮৩টি মোটরসাইকেল এবং ওয়ারীতে ২০টি বাস, ২১টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৭৭টি সিএনজি ও ১৭০টি মোটরসাইকেলসহ মোট ৪২২টি মামলা করা হয়।
অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১২টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ২০৪টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৩১০টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ৮০৫টি মামলা হয়েছে। তেজগাঁওয়ে ৭টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৪২টি মোটরসাইকেল, মিরপুরে ৯টি বাস, ৭টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ৮৯টি মোটরসাইকেল, উত্তরায় ১৯টি বাস, ১১টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেল এবং গুলশান বিভাগে ১১০টি বাস, ৮টি ট্রাক, ৩৫টি কাভার্ডভ্যান, ১০৫টি সিএনজি ও ২৭৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
অভিযানকালে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৬০৬টি গাড়ি ডাম্পিং এবং ৩৪৭টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন।
স্টাফ রিপোর্টার: ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক হয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াস। শনিবার ১০ অক্টোবর দু ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহজাহানপুরে মোহাম্মদ ফকরুল হাসান ফরহাদ (৪৪) কে গলা কেটে হত্যার ঘটনায় নিহতের বড় বোন ও ভগ্নিপতিকে গ্রেফতার করেছে পুলিশ।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলি ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।বুধবার (০৮ অক্টোবর ২০২৬) ডিএমপি ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন নরসিংদীর এক জুট মিল মালিক। মাধবদীতে বন্ধ থাকা রপ্তানিমুখী জুট মিলের যন্ত্রপাতি লুট করে বিক্রির অভিযোগে এ সংবাদ সম্মেলন করা হয়। ...
সব মন্তব্য
No Comments