স্টাফ রিপোর্টার: বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, বর্তমান সরকার নির্বাচনের যে সময় দিয়েছে এই সময়ে যারা নির্বাচন চায়না , তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক সেটা চায় না। তারা দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হোক সেটা চায় না। দেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করুক সেটা চাইনা। যারা নির্বাচন বিলম্বে চায় তারা দেশ ও জনগণের মঙ্গল চায় না।
তিনি বলেন, দেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করুক সেটা চাইনা। যত তাড়াতাড়ি জাতীয় সংসদ নির্বাচন হবে তত দেশের, জনগণের মঙ্গল হবে, বাংলাদেশের মঙ্গল হবে।
শুক্রবার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়ার আদাবাড়ী স্কুলে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরআগে সকালে আব্দুস সালাম আজাদ লৌহজংয়ের ১৩ ইউনিয়নে বিশাল গাড়ী বহর নিয়ে শোডাউন করেন।
সভাপতি -কোহিনুর শিকদারের সভাপতিত্বে আরিফুজ্জামান হাওলাদার লাভলু এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা হারুন অর রশিদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিএনপির সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক, কেন্দ্রীয় সদস্য বাবুল আহমেদ, জেলা নেতা এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, মাহবুব আলম, আবু জাফর আহমেদ বাবুল, নজরুল ইসলাম ঢালী, বাবুল সারেং প্রমুখ।
সালাম আজাদ বলেন, তিনি বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে অন্য দেশের হাতে তুলে দিতে চেয়েছিল কিন্তু এদেশে ছাত্র জনতার আন্দোলনের কারণে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। দেশ এখন ফ্যাসিবাদ মুক্ত। দেশে এখন গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার সময়।
সালাম বলেন, সামনে নির্বাচন উপলক্ষে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য অনেকেই চেষ্টা করছেন, মাস্টারপ্ল্যান করছেন। নিজেদেরকে আড়াল করে, নানা কল্পকাহিনী তৈরি করে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে। একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসব করা হচ্ছে।
চট্টগ্রাম অফিস: পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি নারী নেত্রী কল্পনা চাকমা অপহরণের ৩০ বছর পূর্তিতে চিহ্নিত অপহরণকারীদের বিচার দাবিতে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন ও পার্ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের বাজেট 'ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’ বাজেটে পরিণত হয়েছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। অধিকাংশ দলই বাজেটকে ‘ঋণনির্ভর’, ‘গরিববিরোধী’ ও ‘গণবিরোধী’ আ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘গরিব মারার বাজেট’ বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ১১ জুন সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বাজেট পরবর্তী বিক্ষোভ মি ...
সব মন্তব্য
No Comments