স্টাফ রিপোটার: স্কুল বিতর্ক প্রতিযোগিতায় নারীর সমান অধিকার প্রতিষ্ঠায় উত্তরাধিকার আইন পরিবর্র্তনের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। আজ রবিবার রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ে ‘পারিবারিক সম্পদ ও সম্পত্তিতে নারীর সমান অধিকার প্রতিষ্ঠায় চাই, উত্তরাধিকার আইনের পরিবর্র্তন’ এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) ঢাকা পশ্চিম কেন্দ্র।
রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন নেসার সভাপতিত্বে ওই প্রতিযোগিতায় বিতার্কিক হিসেবে ২ জন ছেলে ও ৪ জন মেয়ে অংশগ্রহণ করেন। বিচারক ছিলেন ডা. রোকন-উজ-জামান, খলিলুর রহমান, তাহাজ্জত হোসেন, সালমা ফেন্সি ও জাকিয়া বারিরা। চুড়ান্ত ফলাফলে পক্ষের দল ৩৫২ নম্বর পেয়ে বিজয়ী ও বিপক্ষের দল ২১৬ নম্বর পেয়ে রানার্স আপ হয়। পরে বিতার্কিকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় আরো উপস্থিত ছিলেন বিএনপিএস-এর সহকারি সমন্বয়কারি সিথি ঘোষ, কেন্দ্র ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন, তাহাজ্জত হোসেন, করিমুনন্নেসা আকন্দ, মাহমুদা আকন্দ, শামসুননাহারসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলা হয়, সংবিধানে সব নাগরিককে সমান অধিকার দেওয়া হয়েছে। কিন্তু আমাদের পারিবারিক আইনটা ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত। সেখানে কিছু বিষয় আছে, আমাদের মূল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। যে কারণে অনেক সামাজিক সূচকে ভালো করলেও সামাজিকভাবে বাংলাদেশের নারীদের অবস্থান খুবই দুর্বল। এর অন্যতম কারণ উত্তরাধিকার আইন। যে কারণে এই আইনটি পরিবর্তন হওয়া দরকার। অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন করা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোলের ভবারবেড় গ্রামে প্রতিবেশীর দায়ের করা একাধিক মামলার কারণে ব্যবসায়ী মাসুম হোসেনের বাড়ি নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। অবশেষে শার্শা উপজেলার সহকারী কমিশনার ...
সব মন্তব্য
No Comments