ডেস্ক রিপোর্ট: দেশে সংঘটিত সকল গুমের অভিযোগ তদন্তে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের লক্ষে কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।
আজ (সোমবার) ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে এক যৌথ বিবৃতিতে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান মোসলেম উদ্দিন, মাহবুবুর রহমান খালেদ, এডভোকেট আমিনুল ইসলাম রাজু, এস এম ইউসুফ আলী, জহিরুল হক জহির, আমিনুল ইসলাম আমিন, আলাউদ্দিন আলী ও হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা এ দাবি জানান।
লেবার পার্টির নেতৃবৃন্দ বলেন, গুম হওয়া নিখোঁজ ব্যক্তিদের জরুরি ভিত্তিতে খুঁজে বের করা, প্রতিটি গুমের ঘটনা সুষ্ঠু তদন্ত নিশ্চিতে স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠন, দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং গুমের শিকার ব্যক্তি ও তার পরিবারের যথাযথ পুনর্বাসন নিশ্চিত করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সরকারের দায়িত্ব।
নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশে গুমের আতঙ্ক এখন সর্বত্র বিরাজ করছে। গুমের মতো সমাজবিরোধী, মানবতাবিরোধী ও রাষ্ট্রবিরোধী এই অমানবিক দুষ্কর্মের অবসান ঘটানো সম্ভব কেবল ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারলেই।
বাংলাদেশে যেসব পরিবারের সদস্যরা গুম হয়েছেন তাদের জন্য উদ্বেগ প্রকাশ এবং নিখোঁজ মানুষের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে নেতৃবর্গ বলেন, সরকারের উচিত অতিদ্রুত গুম হওয়া মানুষগুলোতে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা। গুম এখন বাংলাদেশের প্রধান রাজনৈতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরেই এই ধরনের আতঙ্কজনক সংস্কৃতি চালু হয়েছে। ফলে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজ আমাদের দ্বিতীয় দফার লংমার্চ। ইতোমধ্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন। ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বৃহস্পতিবার (১৭ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, "আমরা কোনো সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই। সমস্যা শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া ও মধ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীলফামারী জেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস ব ...
সব মন্তব্য
No Comments