ডেস্ক রিপোর্ট: ভারতে আবারও নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার ২০০০ রুপির নোট বাজার থেকে তুলে নিচ্ছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। তবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্তমান এই নোট চলবে।
শুক্রবার (১৯ মে) ভারতের কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এ ঘোষণা দিয়েছে।খবর আমাদের সময়.কম
আরবিআই জানিয়েছে, আগামী ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আরবিআই’র ১৯টি আঞ্চলিক কার্যালয় ও অপর ব্যাংকগুলো ২০০০ রুপির নোট সংগ্রহ করবে। তবে এখন থেকেই ২০০০ রুপির নোট আর গ্রাহকদের না দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
২০১৬ সালের নভেম্বর থেকে ২০০০ রুপির নোট ছাপানো শুরু করে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। তখন ৫০০ এবং এক হাজার টাকার নোট বাতিল করেছিল নরেন্দ্র মোদির নতুন সরকার।
রাতারাতি নোট বাতিলের জেরে শোরগোল পড়ে গিয়েছিল ভারতে। বাজারে অর্থপ্রবাহ ঠিক রাখতে ২০০০ রুপির নোট প্রচলন করলেও ২০১৮ সালেই তা ছাপানো বন্ধ করে দেওয়া হয়।
প্রচলনের সাত বছরের মাথায় এবার ২০০০ রুপির নোট তুলে নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আরবিআই জানিয়েছে, বাজারে ৫০০ ও এক হাজার রুপির নোটের যথেষ্ট জোগান আছে, তাই নতুন করে আর ২০০০ রুপির নোট ছাপানো হবে না।
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
সব মন্তব্য
No Comments