মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক ও ইকরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার সৈয়দ ইমরান হোসাইন এর উদ্যোগে উপজেলার প্রায় ৫ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ইকরা ফাউন্ডেশনের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুন্নবী। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইকরা ফাউন্ডেশনের সদস্য সৈয়দ মশিউর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় ফাউন্ডেশনের সদস্য সৈয়দ মশিউর রহমান জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে মেহেন্দিগঞ্জের বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments