স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করেছে।
সোমবার (১৬ মার্চ) সকাল ০৯:৩০ থেকে ১২:৪৫ ঘটিকা পর্যন্ত মেজর মোঃ তছিব মাহমুদ অভি (ওসিএন্ডএস) এর নেতৃত্বে রাজেন্দ্রপুর সেনানিবাস হতে সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৮ জন প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী ব্যাবহারিক জ্ঞানার্জনের লক্ষ্যে মিন্টো রোডে অবস্থিত সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উক্ত প্রশিক্ষণার্থীদের বোম্ব ডিসপোজাল ইউনিট এর কার্যক্রম ও সিটিটিসির কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করা হয়। বোম্ব ডিসপোজাল ইউনিটে বোমা নিষ্ক্রিয় করার কাজে ব্যবহৃত সকল ধরনের ইকুইপমেন্ট সংক্রান্তেও ধারণা প্রদান করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সিটিটিসি’র বোম ডিসপোজাল ইউনিটের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
এরূপ পরিদর্শনের ফলে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সেনাবাহিনীর সাথে সিটিটিসির পারস্পরিক সুসম্পর্ক বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও উভয় ইউনিটের কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষণ দলের কর্মকর্তাগণ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ায় পুলিশ সদস্যদের আমন্ত্রণ জানান।
পরিদর্শনকালে সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বোম্ব ডিসপোজাল ইউনিটে কর্মরত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি, তবে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় জ ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের বৈধতা নিয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ ম ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন (ইসি)’র প্রতিনিধি দল বৈঠক করেছেন।আজ মঙ্গলবার স ...
সব মন্তব্য
No Comments