জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়ায় স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থা নানান কর্মসূচীর মধ্যদিয়ে বর্ষপূর্তি উৎসব পালন করেছে। শনিবার উত্তর সোনাবাড়ীয়া প্রাইমারী স্কুল মাঠ ও সংস্থার কার্যালয়ের সামনের চত্ত¡রে দিনব্যাপী ছিল নানা আয়োজন।
দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিলো-এতিম বাচ্চাদের মাঝে দুপুরের খাবার বিতরণ, আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প, কৃতি শিক্ষার্থীদের মাঝে
শিক্ষা উপকরণ বিতরণ ও ৮ দলীয় নক-আউট ব্যাডমিন্টন টুর্নামেন্ট। স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন-কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীর মৃধা, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, সহযোগী অধ্যাপক হারুন-অর-রশিদ, ইউপি সদস্য সাদ্দাম হোসেন, প্রধান শিক্ষক আব্দুর রশিদ, মাওলানা ফারুক হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। চারজন এমবিবিএস এবং এক জন হোমিওপ্যাথিক চিকিৎসক মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক নারী পুরুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়াও ফ্রি ব্লাড টেস্ট ও ডায়াবেটিস টেস্ট করানো হয়। সন্ধ্যায় ৮লীয় নক্-আউট ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে কালীগঞ্জ উপজেলা প্রশাসন চ্যাম্পিয়ন ও কলারোয়া থানা রানার্স আপ হয়। চ্যাম্পিয়ন খেলোয়াড় হলেন-উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। রানার্স-আপ খেলোয়ারগণ হলেন-কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, এসআই আনোয়ার হোসেন, এসআই ইনামুল হক। অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্ট পরিচালনায় ছিলেন-ইয়াসিন আলী, ইমামুল হোসেন, আব্দুল্লাহ আল গালিব।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দিন-দুপুরে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতি ...
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
সব মন্তব্য
No Comments