স্টাফ রিপোটার: ৬ জুলাই বৃহস্পতিবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আজ মঙ্গলবার বিকালে হাসপাতাল থেকে মহানগর বিএনপির কার্যালয়ে আসেন।
কার্যালয়ে নেতাকর্মীদের তিনি উদ্দেশ্যে বলেন যেকোনো মূল্যে ১২ জুলাই ঢাকার সমাবেশ সফল করা হবে। যানবাহন বন্ধ করে সমাবেশ বানচাল করা যাবেনা।
তিনি আরো বলেন, আগামীকালকের সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা এবং ঢাকাবাসী প্রয়োজনে পায়ে হেঁটে সমাবেশ সফল করবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অসুস্থ শরীর নিয়েও আমি আজ অফিসে উপস্থিত হয়েছি। অতএব কালকের সমাবেশ সফল করতে যেকোন ত্যাগ স্বীকার করতে আমাদের প্রস্তুত থাকতে হবে।
এসময় তিনি নেতাকর্মী ও দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইন্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, আব্দুর সাত্তার, আনম সাইফুল ইসলাম, লিটন মাহমুদ, হাজী মনিরসহ মহানগর ও বিভিন্ন থানার নেতৃত্ববৃন্দ।
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৫১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। এরমধ্যে ২৭ জনকে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্য ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়া, নয়া পল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর এবং ইসিবি চত্বরে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
সব মন্তব্য
No Comments