আন্তর্জাতিক ডেস্ক: রাজনৈতিক স্বার্থে বছরের পর বছর তালিবানকে মদত দিয়ে এসেছে পাকিস্তান। এখন সেই তালিবানের প্রত্যাঘাতেই পাকিস্তানের শিয়রে শমন। আফগানিস্তানের পাকতিকায় পাকিস্তানি বিমান হামলার ’প্রতিশোধ’ নিতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ইসলামাবাদ সীমান্ত অভিমুখে রওয়ানা দিল তালেবান সেনা। এখবর জানিয়েছে বায়ান্ন ডটকম।
জানাগেছে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে আফগানিস্তানের পাকতুনিয়া প্রদেশের একাধিক গ্রামে জঙ্গি দমনে বিমান হামলা চালায় পাক বিমান বাহিনী। সেই বিমান হামলায় নিহত হয় কমপক্ষে ৪৬ জন। এই ঘটনার পরই পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছিল আফগানিস্তানের তালিবান প্রশাসন।
পাকিস্তানকে হুশিয়ারি দিয়ে তালিবান প্রশাসন জানিয়েছে, ওয়াজিরিস্তানের শরনার্থী শিবিরে নিরাপরাধ মানুষের উপর হামলা চালিয়ে সাধারণ মানুষদের খুন করেছে পাকিস্তান। এরফল ওদের ভোগ করতে হবে। নিজেদের সার্বভৌমত্বের উপর অঅঘাতের শিগগিরি জবাব দেব আমরা।
আফগান গণমাধ্যমে জানাগেছে, বিমান হামলার বদলা নিতে ইতিমধ্যে ইসলামাবাদের উদ্দেেশ্য রওনা দিয়েছে ১৫ হাজারেরও বেশী তালিবানি সেনা। গতকালই কাবুল,কান্দাহার,হিরাট থেকে দলে দলে পাক তালিবানি জঙ্গি গোষ্ঠী তেহরিক ই তালিবান পাকিস্তান বা টিটিপির ১৫ হাজরের বেশী সদস্য রওয়ানা দিয়েছে পাক-আফগান সীমান্তের দিকে। রক্ষ্য তাদের ইসলামাবাদ। যদিও সরকারি ভাবে এখনও বিষয়টি নিশ্চিতি করেনি কোন পক্ষই।
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
সব মন্তব্য
No Comments