পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহী নগরীতে বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঘরে চুরির অভিযোগে চোরচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী মতিহার থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে দুর্গাপুর ও চারঘাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, রাজশাহী জেলার চারঘাট থানার দৌলতপুর এলাকার মৃত শুকুর আলীর মেয়ে মোসা: আলোকা বেগম (৪৩) ও তাঁর মেয়ে রাজশাহী জেলার দূর্গাপুর থানার বর্ধনপুর এলাকার মো: মিজানুর রহমানেরর স্ত্রী মোছা: মিম খাতুন (২২) এবং মিমের স্বামী মো: মিজানুর রহমান (২৫)।
নগর পুলিশ জানায়, রাজশাহী নগরীর মতিহার থানার চৌদ্দপাই এলাকার মোসা: সাথী খাতুন (২৯) একজন গৃহীনি এবং তাঁর স্বামী মো: মাসুদ রানা নান্টু (৩৪) বিদেশে থাকেন। গত ১২ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে আলোকা ও মিম বাড়ী ভাড়া নেওয়ার জন্য সাথী খাতুনের বাড়িতে যায় এবং অপরজন মিজানুর বাড়ির বাহিরে অপেক্ষা করছিলো।
আলোকা জানায়, মিম তাঁর মেয়ে এবং বাহিরে অবস্থান করা মিজানুর তাঁর মেয়ের জামাই। মিজানুর পুলিশে চাকরি করে বলে মিথ্যা পরিচয় দেয়। বাড়িটি তাদের পছন্দ হয়েছে বলে সাথীকে জানায় এবং ঘরটি দ্রুত পরিস্কার করতে বলে। ঘর পরিস্কার করা হলে সাথীকে গোসল করতে যেতে বলে। সাথী গোসল করতে গেলে সেই সুযোগে তারা তাঁর ঘর ঢুকে শোকেসের ভিতরে থাকা ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং ৫৬ হাজার ২৫০ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। সাথী খাতুনের উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে মতিহার থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরের পর আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: একরামুল হক, পিপিএম-এর নেতৃত্বে মতিহার থানার অফিসার ইনচার্জ মো: রহুল আমিন,এসআই মো: পলাশ আলী ও তাঁর টিম চুরি হওয়া টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধারসহ আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করেন।
মতিহার থানা পুলিশের ওই দল আজ বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশের সহযোগিতায় হোজা অনন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মিম ও তাঁর স্বামী মিজানুরকে গ্রেফতার করে। মিমের দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামি তাঁর মা আলোকাকে চারঘাট থানা পুলিশের সহযোগিতায় বালুদিয়া এলাকায় তাঁর বোনের বাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা পেশাদার চোর ও চোর দলের সক্রিয় সদস্য। তাঁরা রাজশাহী মহানগরী ও রাজশাহী জেলার বিভিন্ন থানা এলাকায় প্রতারণা করে চুরি করে থাকে।
আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় পূর্বেরও চুরির মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments