আন্তর্জাতিক ডেস্ক:পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পালাবদল ঘটেছে। ১৫ বছরের তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটিয়ে এবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আজ শনিবার ৯ মে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন।
গতকাল শুক্রবার কলকাতায় বিজেপির সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম চূড়ান্ত করা হয়। তার নাম প্রস্তাব করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৈঠকে প্রধান পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উপ পর্যবেক্ষক হিসেবে ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।
গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটগ্রহণ হয় এবং ৪ মে ভোটগণনা হয়। ২৯৪টি আসনের মধ্যে একক দল হিসেবে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়েছে। এই ফলাফলের মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি।
শুভেন্দু অধিকারী এক সময় তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রী ছিলেন। মমতা ব্যানার্জির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ২০২০ সালের ডিসেম্বরে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে তিনি মমতা ব্যানার্জিকে পরাজিত করেন। এবার ২০২৬ সালের নির্বাচনে ভবানিপুর কেন্দ্রে মমতাকে ১৫ হাজারের বেশি ভোটে হারিয়েছেন। ভবানিপুর দীর্ঘদিন ধরে মমতার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।
শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী নির্বাচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মমতা ব্যানার্জির ১৫ বছরের শাসনকালের সমাপ্তি ঘটল। এনডিটিভি সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গে দুই দশক পর আবার উপ মুখ্যমন্ত্রী পদ চালু হচ্ছে। নতুন বিজেপি সরকারে দুজন উপ মুখ্যমন্ত্রী নিয়োগ দেওয়া হবে। গত ২০ বছরে রাজ্যে এই পদটি ছিল না।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আলোচিত শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও বার্তার পর ২৬ দিনের আমরণ অনশন প্রত্যাহার করেছেন। শুক্রবার ভোরে হরিয়ানার গুরুগ্রামের মেদান্ত হ ...
আন্তর্জাতিক ডেস্ক: জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধকরণ আইন যথাযথভাবে বাস্তবায়ন না করার অভিযোগে বাংলাদেশসহ ৬০টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ ও ১২.৫ শতাংশ হারে শুল্ক আর ...
সব মন্তব্য
No Comments