স্টাফ রিপোর্টার: বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য (দপ্তরে দায়িত্বপ্রাপ্ত) তারিকুল আলম তেনজিং বলেছেন, ১৬ বছর গণতন্ত্রের জন্য জনগণ রক্ত দিয়েছে। মানুষের মৌলিক অধিকার ভোটের মাধ্যমে প্রতিষ্ঠা হবে। আগামী জাতীয় নির্বাচন নজির সৃষ্টিকারী নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি।
বৃহস্পতিবার সন্দ্বীপ বিএনপি’র পার্টি অফিসের সামনে থেকে সেনের হাট হয়ে এনাম নাহার পর্যন্ত বিএনপির ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ এবং গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
ফ্যাসিস্ট হাসিনা দেশকে নরকের রাজ্যে পরিণত করেছে উল্লেখ করে তেনজিং বলেন, সারাদেশকে কারাগারে পরিণত করেন। স্বাধীনতার ৫৪ বছরেও গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি। আমি-ডামি নির্বাচন দিয়ে শেখ হাসিনা দেশকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছে। নির্বাচনী মৌসুম শুরু হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, মানুষ যাকে ভোট দিবে, তিনি নির্বাচিত হবেন। সেই দলই রাষ্ট্র পরিচালনা করবে।
তিনি বলেন, যতগুলো সংস্কার হয়েছে তার সিংহভাগ বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছে। ৬০০’র ওপরে সংস্কার মানা হয়েছে মাত্র কিছু সংখ্যক সংস্কারে সমস্যা আছে, ওইটাও মিটে যাবে। এতগুলো মানার পরে তারা যদি বলে পিআর পদ্ধতি, গণভোটের পদ্ধতি এগুলো চরমভাবে বাড়াবাড়ি। বাংলাদেশের মনুষ গণতন্ত্রের জন্য লড়াই করে, নিজের জীবন বিপন্ন করে কিন্তু বাড়াবাড়ি পছন্দ করে না।
এসময় সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জামসিদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজমত আলী বাহাদুর, যুগ্ম আহবায়ক কাজী আলমগীর, পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বাশার জিএস, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফোরকান উদ্দিন রিজভী, পৌরসভা বিএনপির সদস্য জাহেদ কামাল, মাইটভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক সাইফুল ইসলাম টুটুল, কালাপানিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হাজী নিজাম, গাছুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আফছার, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিস আকতার টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিউল আজম শামু, সদস্য সচিব শাহাদাত হোসেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব বাবুল আকতার, সি. যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফেরদৌস, উত্তরজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সহ-সভাপতি আরিফ উদ্দিন রিয়াদ, শরিফুল ইসলাম ওমর, উত্তরজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নুরুদ্দিন, ইয়াছিন রিয়াদ, ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এ কে সাইফুল আমিন, আকরাম খান মুকুল, রেজাউল করিম নাইম, আবদুল্লাহ আল নোমান লিংকন, নুর নবী, এবি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবদুর রহিম রাহী, পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান জনি, সরকারি হাজী এবি কলেজ ছাত্রদলের আহবায়ক আশিকুর রহমান, কাটগর মাদ্রাসা ছাত্রদলের সভাপতি নুর মোহাম্মদ মামুন, এম আর কলেজ ছাত্রদলের সি. সহ-সভাপতি আজগর হোসেন নয়ন, মাইটভাঙ্গা ইউনিয়ন মৎসজীবি দলের সভাপতি মোহাম্মদ আফছার, মাইটভাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রমিজুল কবির জুয়েল, মুছাপুর ইউনিয়ন যুবদলের সি. সহ-সভাপতি সোহরাব হোসেন, বাউরিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বিপুল খান, যুবদল নেতা আনিছুর রহমান আনিস, যুবদল নেতা ওসমান গনি প্রমুখ।
রংপুর অফিস: গণভোট ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি অভিযোগ করেন, জনগণকে দেওয়া গণরায় কার্যকর না করে তা বাতিলের উ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তফশিল ঘোষণার পরই রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কা ...
স্টাফ রিপোর্টার: দেশের ১৩টি বামপন্থী, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমন্বয়ে ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে পাস হয়েছে স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি সংশোধনী আইন, যার ফলে ভবিষ্যতে পৌরসভা নির্বাচনে আর দলীয় প্রতীক ব্যবহার করা হবে না।
বৃহস্পতিবার (৯ এ ...
সব মন্তব্য
No Comments