বিশেষ প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি নির্ভীক সাংবাদিক রাহাদ সুমন মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ডে পেয়েছেন। শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে ১৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ঢাকার বিজয় নগরের থ্রি স্টার হোটেল অরনেটের জিনিয়া হলে বিশ্ব শান্তি দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিওকুরি পদক পাওয়ার মধ্য দিয়ে গোটা বিশ্বে শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। একমাত্র তাঁর আদর্শই আমাদের শান্তির পথ দেখাতে পারে। অনুষ্ঠানে
প্রধান আলোচক ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্জ অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মেদ। শেরেবাংলার দৌহিত্র ও
সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন মজিবুর রহমান,ডাঃ সামিনা আরিফ, বিশিষ্ট
সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আলম চুন্নু এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি। শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর হোসেন ঈশার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আর কে রিপন স্বাগত বক্তৃতা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের হাতে শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ও সম্মাননা সনদ তুলে দেন। অনুষ্ঠানের প্রারম্ভে তার গলায় উত্তরীয় পড়িয়ে দেয়া হয়।
প্রসঙ্গত, অনুষ্ঠানে তৃনমূলে শিক্ষকতা, সাংবাদিকতা, সমাজসেবা ও উদ্যোক্তা হিসেবে বিশেষ অবদান রাখায় দেশের বিভিন্ন প্রান্তের মোট ৪৫ গুণীজনকে এ সংবর্ধনা দেওয়া হয়। এদিকে বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি পথিতযশা সাংবাদিক রাহাদ সুমন শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পাওয়ায় প্রেসক্লাবসহ বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments