রাজশাহী অফিস: ডায়াবেটিক রোগে একবার আক্রান্ত হয়ে গেলে আজীবন চিকিৎসা গ্রহণ করতে হবে। ডায়াবেটিক প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা গেলে হাসপাতালের প্রয়োজনীয়তা কমে যাবে। জনগনের উচিৎ নিয়মিত ব্যয়াম, কায়িক শ্রম ও খেলাধুলার মাধ্যমে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা।
আজ (বুধবার) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিতব্য পাবনা, বেড়া ডায়াবেটিক হাসপাতালের ৮ তলা বিশিষ্ট ভবনের ২য় তলার ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ডেপুটি স্পীকার বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের কল্যাণে নিবেদিত প্রাণ। তিনি দুস্থদের চিকিৎসায় হাসপাতাল নির্মান ও তাঁদের কল্যাণে বিভিন্ন ধরণের ভাতা প্রদান করে যাচ্ছেন।
এসময় মোঃ শামসুল হক টুকু হাসপাতাল নির্মান কার্যক্রম পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে সাক্ষর করেন। এছাড়া উদ্বোধন শেষে হাসপাতালের মঙ্গল কামনার্থে দোয়া করা হয়।
অনুষ্ঠানে বেড়া পৌর মেয়র এডভোকেট আসিফ শামস রঞ্জন, ডেপুটি স্পীকারের সহকারী একান্ত সচিব মোঃ আমজাদ হোসেন, বেড়ার স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments