জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে মেহেদী হাসান সাগর (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা।
বুধবার(৮ ফেব্রুয়ারী) ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের হাফিজের দোকানের সমানের সড়কের উপর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মেহেদী হাসান সাগর গোপালগঞ্জ সদর উপজেলার মধ্য করপাড়া গ্রামের মৃত শাহাদাৎ মোল্লার ছেলে।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: আসাদুজ্জামান টিটো জানান, আজ বুধবার ভোরে সড়কের ওপর মেহেদী হাসান সাগরের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে ৯৯৯ লাইনে ফোন করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি আরো বলেন, নিহতের গলা কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহৃ রয়েছে। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
নিহতের স্ত্রী রূপা বেগম জানান, মঙ্গলবার৷ (৭ ফেব্রুয়ারী) রাতে মেহেদী হাসান সাগরের মোবাইল ফোনে একটি ফোন আসে। এরপর সে রাত ১টার দিকে বাড়ী থেকে বের হলে আর ফিরে আসনি।
স্টাফ রিপোর্টার: বিগত বছরের ন্যায় এবারও এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রেকর্ড গড়েছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও সামসুল হক খান স্কুল এন্ড কলেজ। অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট ও বৈ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন সংবাদপত্র ‘দৈনিক পঞ্চগড় খবর’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে পত্রিকাটির শুভ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ দুটোই গত বছরের তুলনায় কমেছে।শনিবার বেলা ১১টায় ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘরে হামলা চা ...
সব মন্তব্য
No Comments