নজরুল ইসলাম, তালা,সাতক্ষীরা: সাতক্ষীরায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহাগ্রন্থ আল কুরআনের এক হাফেজ শেখ জুবায়ের আহমেদ(১৫) নামের কিশোর নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরও দুজন।
শুক্রবার(১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সাতক্ষীরা সদরের বিনেরপোতা নামক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত হাফেজ শেখ জুবায়ের আহমেদ জেলা শহরের পলাশপোল পূর্বপাড়া এলাকার শেখ কবিরুজ্জামানের ছেলে। তিনি গতবছর পলাশপোল নুরুল কোরআন মদিনা মাদ্রাসা থেকে হাফেজ হয়েছেন বলে জানা গেছে। আহত অপর দুজন হলেন রাহাত আলী(১৬) ও তরিকুল ইসলাম(২৬)।
প্রত্যক্ষদর্শী ইসমাইল গাজী জানান, তিনি পাশ্ববর্তী একটি ঘেরে কাজ করার সময় বিকট শব্দ শুনে এগিয়ে এসে দেখেন দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ঘটিয়ে দুমড়ে মুচড়ে পড়ে আছে। ঘটনাস্থলেই শেখ জুবায়ের আহমেদ নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়। অপরদিকে গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে শহরের হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও সংগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত হাফেজ শেখ জুবায়েরের পিতা শেখ কবিরুজ্জামান জানান, তার ছেলের বন্ধু রাহাত আলী সাতক্ষীরা থেকে পাটকেলঘাটা অভিমুখে দ্রুতগতিতে বাইক চালানোর সময় জুবায়ের পেছনের সিটে বসা ছিল। এসময় অপর একটি মোটরসাইকেলে (সাতক্ষীরা- ল-১১৭৮৬৬) তরিকুল ইসলাম নামের এক যুবক বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসার সময় দুজনেই নিয়ন্ত্রন হারিয়ে একে অপরের সাথে সংঘর্ষ ঘটায়। এতে ঘটনাস্থলে আমার ছেলে জুবায়ের মারা যায়।
ঘটনাস্থল পরিদর্শন করে সাতক্ষীরা সদর থানার এসআই তন্ময় দেবনাথ জানান, নিহতের মরদেহ সদর হাসপাতালে রাখা আছে। তার পরিবার ময়নাতদন্তের ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments