মাহাবুবুর রহমান : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, সুশাসন নিশ্চিত করতেই জাতীয় পার্টির মূল রাজনীতি। মৌলিক ও মানবাধিকারের প্রশ্নে জাতীয় পার্টি কখনোই আপোষ করবে না। তিনি বলেন, গণমানুষের আস্থা ও ভালোবাসা নিয়েই জাতীয় পার্টি আগামী দিনে পল্লীবন্ধুর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়বে। প্রমান হয়েছে, অওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টির শাসনামলে দেশের মানুষ অনেক বেশি অধিকার ভোগ করেছেন। সাধারণ মানুষ এখনো বলছে, এরশাদের আমলেই তারা ভালো ছিলেন। আবারো দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তাই, তৃণমূল পর্যায়ে দলকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে পার্টির কো-চেয়ারম্যান ও জাতীয় মহিলা পার্টির আহবায়ক অ্যাডভোকেট সালমা ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায় আলোচনা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, মেজর অব. রানা মোঃ সোহেল এমপি, পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও মহিলা পার্টির সদস্য সচিব হেনা খান পন্নি। উপস্থিত ছিলেন জাতীয় পার্টির দপ্তর সম্পাদক -০২ এমএ রাজ্জাক খান, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজ আমাদের দ্বিতীয় দফার লংমার্চ। ইতোমধ্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন। ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বৃহস্পতিবার (১৭ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, "আমরা কোনো সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই। সমস্যা শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া ও মধ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীলফামারী জেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস ব ...
সব মন্তব্য
No Comments