দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে চোরাই গরু সহ ৩জন গরু চোর আটক হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার হোসেনাবাদ এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া একটি গরু সহ ২জন গরু চোরকে আটক করে দৌলতপুর থানা পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দৌলতখালী গ্রামে অভিযান চালিয়ে কালু (৩৮) নামে অপর গরু চোরকে আটক করা হয়। সংগবদ্ধ চোরেরা সোমবার রাতে দৌলতখালী গ্রামের মৃত নুরুল সরদারের ছেলে পিয়ার আলী সরদারের পোষা একটি গরু চুরি করে ট্রাক যোগে পাচার করার সময় পুলিশে হাতে গরু সহ চোরেরা ধরা পড়ে। উদ্ধার হওয়া গরুর মূল্য প্রায় ২লÿ টাকা।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) মো¯Íফা হাবিবুলøাহ জানান, সংগবদ্ধ চোরেরা গরু চুরি করে ট্রাক যোগে পাচার করার সময় হোসোবাদ এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া গরু সহ ২জন চোরকে আটক করা হয়। জিঞ্জাসাবাদে চোরদের দেয়া তথ্যের ভিত্তিতে দৌলতখালী গ্রামের দূর্ধর্ষ চোর কালুকে আটক করা হয়। পরে চোরদের কবল থেকে উদ্ধার হওয়া গরু দৌলতখালী গ্রামের পিয়ার আলী সরদারকে বুঝিয়ে দেওয়া হয়।
উলেøখ্য গত দু’মাসে শুধুমাত্র দৌলতপুর সদর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ২০টি গরু চুরি হয়েছে। এদের মধ্যে রয়েছে দৌলতখালী সরদার পাড়ার রাহাতুল, মজির উদ্দিন, সিদ্দিক, হাজিপাড়ার আনারুল ইসলাম, দাড়ের পাড়ার জালাল উদ্দীন, আমাদুল হক, চৌহর্দী পাড়ার আসলাম উদ্দিন, গড়বাড়িয়া গ্রামের ইমদাদুল হক ও তার এবং হাকিমপুর গ্রামের নাজমুল হক।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments