স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থার উন্নতি ঘটেছে। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দলীয় সূত্র ও চিকিৎসকরা এতথ্য নিশ্চিত করেছেন।
চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার ফুসফুস ও হৃদযন্ত্র-উভয় জায়গায় জটিলতা দেখা দিয়েছে। নতুন করে সংক্রামণ ধরা পড়ায় তাকে করোনারি কেয়া ইউনিটে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসক দল বোর্ড সভা করে তার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে চিকিৎসা করছে।
বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল নয়। আমরা দেশে-বিদেশের সকলের কাছে দোয়া চাচ্ছি।
পরিবারের সদস্যরা জানান, খালেদা জিয়া কথা বলতে পারছেন, আশেপাশের মানুষকে চিনতেও পরছেন; কিন্তু শারীরিক দুর্বলতা ও শ্বাসকষ্টের কারণে তাকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দলের নেতারা হাসপাতালে ভিড় করতে না করছেন-চিকিৎসকদের পরামর্শে সীমিত পরিসরে দেখা-সাক্ষাত চলছে। বিএনপি প্রত্যেক মসজিদে দোয়া ও প্রার্থনার আয়োজন করছে।
২৩ নভেম্বর দিবাগত মধ্যরাতে বেগম জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়বেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
গত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। অধিকাংশ দলই বাজেটকে ‘ঋণনির্ভর’, ‘গরিববিরোধী’ ও ‘গণবিরোধী’ আ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘গরিব মারার বাজেট’ বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ১১ জুন সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বাজেট পরবর্তী বিক্ষোভ মি ...
স্টাফ রিপোর্টার : ইন্ডিয়া জোটের বৈঠকের একদিন পরই দিল্লিতে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনে গিয়ে একান্ত বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৯ জুন) ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার হ্যাটট্রিক বিজয়ী সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা জামিন পেয়েছেন। বুধবার (১০ জুন) দুপুর ১টা ...
সব মন্তব্য
No Comments