স্টাফ রিপোটার: সাংবাদিক, শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ১০ম ওয়েজবোর্ড অবিলম্বে গঠনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতি দাবি জানিয়েছেন।
২২ ফেব্রুয়ারি ( বৃহস্পতিবার) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বিএফইউজে--- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ টেলিভিশন, অনলাইন ও রেডিওসহ সকল ইলেকট্রনিক মিডিয়ায় অভিন্ন বেতন কাঠামো প্রদান এবং ৯ম ওয়েজবোর্ড রোয়েদাদের বকেয়া পরিশোধের জন্য মালিক কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সমাবেশে গণমাধ্যমকর্মীদের দাবি নিয়ে বক্তব্য রাখেন বিএফউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব শেখ মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ডিআরইউ"র সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, কর্মচারী ফেডারেশনের নেতা মতিউর রহমান তালুকদার, খায়রুল ইসলাম, শ্রমিক ফেডারেন নেতা আলমগীর হোসেন,মাসুদুল আহসান, ডিইউজের সহ সভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সাংবাদিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান খান বাবু, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, নারী সাংবাদিক নেত্রী নাসিমুন আরা হক মিনু, নাসিমা সোমা,উম্মুল ওয়ারা সুইটি, নূরে জান্নাত আখতার সীমা প্রমুখ।
সভায় বিএফইউজের সভাপতি ওমর ফারুক ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ ফেব্রুয়ারি সকাল ১১ টায় ঢাকায় সমাবেশ আহবান করেন এবং সমাবেশ শেষে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন। এছাড়াও আগামী ২৯ ফেব্রুয়ারি সকাল ১১ টায় বরিশালে সমাবেশ করার কথা ও জানান তিনি।
সমাবেশ সঞ্চালনা করেন ডিইউজের সাংগঠনিক এ জিহাদুর রহমান জিহাদ।
স্টাফ রিপোর্টার: এক দিনের ব্যবধানে বাংলাদেশের সরকারের শীর্ষ পর্যায়ের তিন ব্যক্তির সঙ্গে বৈঠক করে ঢাকা ছেড়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বিকেলে নয়াদিল্লির উ ...
স্টাফ রিপোর্টার: আজ সচিবালয়ে মন্ত্রিসভার ১৬তম বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভিসা নীতিমালা-২০২৬’-এর খসড়া অনুমোদন করা হয়েছে। বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা ...
স্টাফ রিপোর্টার: মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ রাষ্ট্রের অন্যতম অঙ্গীকার এবং মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন এবং নিশ্চিতকরণ রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য। এছাড়া জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের ঘোষণাসহ মানব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, সঠিক সময়ে প্রধানমন্ত্রীর ভারত সফরের বি ...
সব মন্তব্য
No Comments