স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সকল বিষয়ে আমরা একমত হতে না পারলেও রাষ্ট্র গঠনের মৌলিক জায়গায় আমাদেরকে একমত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
ঢাকায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে আজ জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ১২ দলীয় জোটের আলোচনায় অধ্যাপক আলী রীয়াজ একথা বলেন। এসময় কমিশনের সদস্য হিসেবে ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
সম্মিলিত প্রচেষ্টায় ঐকমত্য প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করে অধ্যাপক আলী রীয়াজ বলেন, শুধু টেবিলে বসে আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো সম্ভব নয়। রাজনৈতিক দল ও সাংবাদিকসহ সকলের সহযোগিতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি আরো বলেন, যে বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠিত হবে, শুধু সেগুলোর ওপর ভিত্তি করেই একটি জাতীয় সনদ তৈরি করা হবে। এজন্য প্রতিটি পক্ষকেই কিছু না কিছু ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে।
আলোচনায় ১২ দলীয় জোটের প্রধান মোস্তাফা জামাল হায়দারের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদলে শাহাদাত হোসেন সেলিম, অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, রাশেদ প্রধান, লায়ন ফারুক রহমান, শামসুদ্দিন পারভেজ, মাওলানা আব্দুল রাকিব, আবুল কাশেম, ফিরোজ মোহাম্মদ লিটন এবং এম এ মান্নান উপস্থিত ছিলেন।
প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামতের জন্য সুপারিশগুলো স্প্রেডশিট আকারে ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। ইতোমধ্যে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ৩৫টি দলের কাছ থেকে মতামত পেয়েছে। ১২ দলীয় জোটসহ এ পর্যন্ত ২৩টি রাজনৈতিক দল কমিশনের সাথে আলোচনায় অংশ নিয়েছে।
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “থ্যালাসেমিয়া একটি জটিল বংশগত রক্তরোগ, যা ব্যক্তি, পরিবার এবং সামগ্রিক জনস্ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ইদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার, ৭ মে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রাতে মন্ত্রিপরিষদ ব ...
স্টাফ রিপাের্টার: প্রশাসনিক কাঠামোয় বড় পরিবর্তন এনেছে সরকার। বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার পাশাপাশি নতুন পাঁচটি উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক র ...
ডেস্ক রিপোর্ট: ‘জাতীয় চা দিবস’ এর তারিখ পরিবর্তন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক চা দিবসের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশে ৪ জুনের পরিবর্তে ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালিত হবে।মন্ত্রিপরিষদ বিভাগ ...
সব মন্তব্য
No Comments