স্টাফ রিপোটার: জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, দেশের মানুষকে উপেক্ষা করে অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে একতরফা নির্বাচন করতে যাচ্ছে সরকার। এই ডামি নির্বাচন করে আওয়ামী লীগ বহির্বিশ্বে এদেশকে বিতর্কিত করছে। কৌশলে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করছে সরকার।
রবিবার দুপুরে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ তিনি এসব কথা বলেন। প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন-বিজয়নগর ঘুরে দৈনিক বাংলা হয়ে পুনরায় প্রেসক্লাবে এক সংক্ষিপ্ত সমাবেশ মাধ্যমে লিফলেট বিতরণ কর্মসূচি শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশ ফরহাদ সরকারের উদ্দেশ্যে বলেন, এখনও সময় আছে প্রহসনের নির্বাচন বন্ধ করুন। দেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিবেন না। তত্ত্বাবধায়ক সরকার মেনে নিয়ে সংলাপের ব্যবস্থা করে সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করুন। নতুবা দেশে যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হবে তারজন্য আওয়ামী লীগকে আমৃত্যু কাফফারা দিতে হবে।
লিফলেট বিতরণকালে এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বিকল্পধারা চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, যুগ্ম মহাসচিব হেলাল আহমেদ, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, যুগ্ম মহাসচিব নুর নবী, এনডিপি মহাসচিব আব্দুলা আল হারুন সোহেল, জনতার অধিকার পার্টি মহাসচিব রাজা রহমান, এনপিপি প্রেসিডিয়া মেম্বার নবী চৌধুরী, নজরুল ইসলাম, এডভোকেট শেখ ফরিদসহ জোট নেতারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের আবাসন প্রকল্পে সশস্ত্র হামলা, ভাঙচুর, গুলি ও লুটপাটের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আ ...
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় বসে নাশকতার পরিকল্পনা করার সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১-এর ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ও সালমান মুক্তাদির স্টুডিও পরিদর্শন শেষে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাং ...
সব মন্তব্য
No Comments