স্টাফ রিপোটার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জালিয়াতি করে ক্ষমতাকে চিরস্থায়ী করতে অত্যন্ত পরিকল্পিত পরিকল্পিতভাবে দেশের সংবিধানকে কাটাছেড়া নিজেদের সুবিধা মত করে নিয়েছে। এই সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, দুর্নীতি ও মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
বুধবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব সংবাদ সম্মেলনে সরকার পতনের একদফা দাবিতে ঢাকা মহানগরে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, শুক্রবার বাদ জুম্মা ঢাকা মহানগরে উত্তর ও দক্ষিণে এ গণমিছিল অনুষ্ঠিত হবে। বিএনপির পাশাপাশি আন্দোলন শরিক সমমনা রাজনৈতিক দলগুলোও রাজধানীতে গণমিছিল করবে।
মির্জা ফখরুল বলেন, যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, তা আওয়ামী লীগ ধুলিসাৎ করে দিয়েছে। গণতন্ত্রের মোড়ক পড়ে দেশে একদলীয় ব্যবস্থা কায়েম করেছে। ১৪ বছরের অন্যায় অত্যাচার লুণ্ঠন ও দুর্নীতির মাধ্যমে দেশকে ফোকলা বানিয়ে ফেলেছে।
তিনি বলেন, আজকে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে গৃহবন্দী করে বন্দী করে রাখা হয়েছে। মাত্র ২ কোটি টাকার জন্য তাকে সাজা দিয়ে হয়েছে। অথচ, হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে তাদের কোন বিচার নেই।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তি করে সাজা চেষ্টা করা হচ্ছে, কারণ নির্বাচনের আগে সরকার মাঠ ফাঁকা রাখতে চায়। যাতে জনগণ ভোট কেন্দ্রে না যেতে পারে। বেসরকার যদি আবার ক্ষমতায় আসে শুধু গণতন্ত্রই নয়, হুমকির মুখে পড়বে দেশে সার্বভৌমত্ব।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, দলটির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার ও সংকল্প রক্ষায় আন্দোলনরত বিভিন্ন সংগঠনের সংগঠকদের সঙ্গে মতবিনিময় করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ সভায় জুলাই ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে পরস্পরের কঠোর সমালোচনা করেছেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ব্যক্তিগত স্বা ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টির সিপিসির মধ্যে একটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার, ২৫ জুন চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে জাতীয় সংসদে সাধারণ আলোচনায় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য উঠে এসেছে। সরকারি দলের সদস্যরা বাজেটকে গণমুখী ও ‘ইতিহ ...
সব মন্তব্য
No Comments