ডেস্ক রিপোর্ট: আজ ( ২০ মে) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ০২-০৪ ঘণ্টায় রাজশাহী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, কিমোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী ও বি.বাড়িয়া জেলাসমূহের উপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে। আবহাওয়াবিদ মোঃ শাহীনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
এসময়ে যে পদক্ষেপগুলো গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে:
বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।
জানালা ও দরজা বন্ধ রাখুন।
সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।
নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।
গাছের নিচে আশ্রয় নেবেন না।
কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।
বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলি প্লাগ খুলে দিন।
জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।
বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।
শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেই বাস্তবতার মুখ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে যোগাযোগ চলছিল। তবে ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন, জুলাই বিপ্লবীদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা। ফ্যাসিবাদের সুযোগ দিতে পারিন ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার (১৬ আগস্ট) বেলা ১২টায় বরিশাল শহরের কাশিপুরে ১৭ কোটি টা ...
সব মন্তব্য
No Comments