আন্তর্জাতিক ডেস্ক: ইরানের শীর্ষ নিরাপত্তা ব্যক্তিত্ব আলী লারিজানি নিহত হয়েছেন—এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।
মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে আল জাজিরা জানায়, ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কাঠামোর অন্যতম প্রধান এই কর্মকর্তা সাম্প্রতিক হামলায় নিহত হয়েছেন এবং দেশটির পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
একই ঘটনায় ইরানের বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেইমানিও নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এর আগে ইসরায়েল দাবি করেছিল, তারা একটি লক্ষ্যভিত্তিক হামলায় লারিজানিকে হত্যা করেছে। পরবর্তীতে আল জাজিরার আপডেটে বলা হয়, ইরানও এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে, যা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
আলী লারিজানি দীর্ঘদিন ধরে ইরানের রাজনীতি ও নিরাপত্তা কাঠামোর অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তিনি দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং আঞ্চলিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বিশ্লেষকদের মতে, তার মৃত্যু ইরানের ক্ষমতার কাঠামোতে বড় শূন্যতা তৈরি করতে পারে এবং চলমান আঞ্চলিক সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে।
ঘটনাটি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে এবং এর প্রভাব আন্তর্জাতিক রাজনীতিতেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ২৬তম নেসেট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে গভীর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন, কিন্তু প্রধান ...
সব মন্তব্য
No Comments