ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো ডিজিটাল নিরাপত্তা আইনে প্রতিস্থাপনের জন্য প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন সম্পর্কে হতাশা প্রকাশ করেছে। এ প্রসঙ্গে আজ ১২ আগস্ট ’২৩ ওয়ার্কার্স পার্টির দেয়া এক বিবৃতিতে বলা হয় প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন থেকে মৌলিকভাবে ভিন্ন কিছু নয়। ডিজিটাল আইন নিয়ে দেশে-বিদেশে সমালোচনার প্রেক্ষিতে ঐ আইন সংস্কারের কথা আইনমন্ত্রী বলে এসেছিলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে ঐ আইনের যে সব ধারা সম্পর্কে আপত্তি উত্থাপন করা হয়েছে এবং যে সব ধারার অপপ্রয়োগে ডিজিটাল নিরাপত্তা আইন দেশের মধ্যে এক ভয়ের পরিবেশ সৃষ্টি করেছিল সে সব বাতিল হয় নাই, সেসবের ক্ষেত্রে সাজার মেয়াদ কমানো হয়েছে এবং ঐ সকল ধারা জামিন যোগ্য করা হয়েছে। আইনমন্ত্রী নিজেই বলেছেন যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল বা রহিত করা হয়নি ঐ সকল ধারায় শাস্তির মেয়াদ ও জামিনের বিষয়টি শিথিল করা হয়েছে মাত্র। ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে একই সময় গত বছরসমূহের ডিজিটাল নিরাপত্তা আইনে যে সব মামলা হয়েছে তাও বহাল রাখার যে কথা বলা হয়েছে তাও গ্রহণযোগ্য নয় বলে বলা হয়। ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয় এ ক্ষেত্রে সংবাদপত্র ও সাংবাদিকদের তরফ থেকে যে আপত্তি উত্থাপন করা হয়েছিল প্রস্তাবিত আইন প্রণয়নের ক্ষেত্রে সে সবও যথাযথ বিবেচনা করা হয় নাই। এর ফলে ডিজিটাল নিরাপত্তা আইনে সংবাদপত্র নিয়ন্ত্রণ ও সাংবাদিকদের হয়রানীর যে অবারিত সুযোগ ছিল প্রস্তাবিত আইনে তাই-ই বহাল থাকবে। ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে প্রস্তাবিত আইনকে নাকের বদলে নরুণ পাওয়ার শামিল বলে অভিহিত করা হয় এবং বলা হয় এর ফলে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের যে অভিযোগ আইনমন্ত্রী বিভিন্ন সময় স্বীকার করেছেন সেই অপপ্রয়োগের সুযোগও একইভাবে রয়ে যাবে।
ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে প্রস্তবিত আইন চূড়ান্ত করার পূর্বে বিভিন্ন রাজনৈতিক দল, সংবাদপত্র ও সাংবাদিক তথা অংশীজনদের সাথে আলাপ করা হবে বলে আশা প্রকাশ করা হয়।
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৫১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। এরমধ্যে ২৭ জনকে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্য ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়া, নয়া পল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর এবং ইসিবি চত্বরে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
সব মন্তব্য
No Comments