ভোলা প্রতিনিধি॥ ভোলায় ৫’শ পিচ ইয়াবাসহ আরিফ ওরফে রুবেল (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২০ জুলাই) দুপুর ১ টার দিকে ভোলা পৌরসস্থ যোগিরঘোল মোড়ে মনিহার হোটেল থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আরিফ ওরফে রুবেল চট্টগ্রামের বাশখালি থানার সরল ইউনিয়নের পশ্চিম কাহারগোনা গ্রামের বাসিন্দা মৃত এমদাদ মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছেন সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
ভোলা সদর মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন বলেন, বুধবার দুপুর ১ দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা পৌর যোগিরঘোল মোড়ে মনিহার হোটেলে অখিযার চালিয়ে আরিফ ওরফে রুবেল নামের এক যুবককে ৫’শ পিচ ইয়াবসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বানারীপাড়া বন্দর বাজারের বিশিষ্ট মুদিমাল ব্যবসায়ী মানিক বনিক(৬২) শ্বাসকষ্ট জনিত কারনে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রোববার (২২ নভেম্বর) দিবাগত রত ১২টা ৫০ ...
স্টাফ রিপোর্টার: আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় একটি বাস ভাঙচুরের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ...
শ্যামল বিশ্বাস (সাতক্ষীরা) আশাশুনি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে স্থাপিত লোহার ব্যারিকেড রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে সড়ক রক্ষার উদ ...
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে তরুণ শিল্পীদের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী বডি পাপেট নির্মাণ ও পরিচালনাবিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে। ক্যানভাস পাপেট থিয়েটারের আয়োজনে, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য চিটাগাং এবং ফরাসি ...
সব মন্তব্য
No Comments