২৪ ঘন্টায় আওয়ামীলীগের আরও ছয় নেতাকর্মী গ্রেফতার

প্রকাশ : 15 Aug 2025
২৪ ঘন্টায় আওয়ামীলীগের আরও ছয় নেতাকর্মী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:  ২৪ ঘন্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ছয় নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে।  ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেফতারের কথা গণমাধ্যমকে জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া)  মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম।

গ্রেফতারকৃতরা হলো- ১। গোপালগঞ্জ জেলার কাশীয়ানি থানার ২নং পারুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু আওয়ামী সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শাওন (৪৮) ২। ঢাকা হাতিরঝিল থানার ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক শেখ কবির উদ্দিন (৬৩) ৩। বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের ভাইস চেয়ারম্যান ও মোরেলগঞ্জ থানা আওয়ামী  লীগের সহ-সভাপতি মো: রাসেল হাওলাদার (৪৩) ৪। তেজগাঁও থানা ২৫ নং ওয়ার্ড  ছাত্রলীগের কমিটির  যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হোসেন ওরফে বুলবুল (২১) ৫। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের  উপধর্ম সম্পাদক মনিরুজ্জামান ওরফে বাবু (৩৮) ৬। সাতক্ষীরা জেলার আশাশুনি থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো: শাহনেওয়াজ (৪৭) ।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫ ) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় মোঃ শফিকুল ইসলামকে ওয়ারি থানাধীন ফোল্ডার স্ট্রিট এলাকায় অভিযান পরিচালনা করে  গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম। অন্যদিকে শেখ কবির উদ্দিনকে একই তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় মগবাজার তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগ ।  রাত আনুমানিক ১১টায় অপর এক অভিযানে হাতিরঝিল থানা এলাকা থেকে মো: রাসেল হাওলাদারকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগ।

অপরদিকে বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে  আরেক অভিযানে হাতিরঝিল থানা এলাকা থেকে রাশেদুল হোসেন ওরফে বুলবুলকে গ্রেফতার করে ডিবি সাইবার টিম। একই দিন রাত আনুমানিক সাড়ে ১০টায় অপর এক অভিযানে মোহাম্মদপুর থানা এলাকা থেকে মনিরুজ্জামান ওরফে বাবুকে গ্রেফতার করে ডিবি সাইবার  উত্তর বিভাগ।

ডিবি সূত্রে আরও জানা যায়, শুক্রবার (১৫ আগস্ট ২০২৫ ) সকাল আনুমানিক ১১টায় ৪৫ মিনিটে অপর এক অভিযানে মো: শাহনেওয়াজকে রাজধানীর উত্তরা ১৮ নং সেক্টর এলাকা থেকে গ্রেফতার করে ডিবি-তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সম্পর্কিত খবর

;